TRENDING:

Cooch Behar News: দূষণ ছড়াচ্ছে দীঘির জলে! হেরিটেজ হলেও এমন অবস্থায় চিন্তায় স্থানীয়রা

Last Updated:

এই হেরিটেজ দীঘির বর্তমানে বেহাল দশা, নোংরা-আবর্জনায় দীঘির জলে দূষণ দেখা যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচবিহারের সদর শহরের মধ্যে একাধিক রাজ আমলের দীঘি রয়েছে। তাই অনেক সময় কোচবিহারকে দীঘির শহর বলা হয়। রাজ আমলের এই দীঘিগুলি হেরিটেজ তালিকাভুক্ত হয়েছে হেরিটেজ ঘোষণার সময়। এই দীঘিগুলির মধ্যে অন্যতম হল রাজমাতা দীঘি। এই দীঘির পাশেই রয়েছে রাজ আমলে নির্মাণ হওয়া রাজমাতা মন্দির। যা আজও বহু ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে। তবে এই হেরিটেজ দীঘির বর্তমানে বেহাল দশা। নোংরা-আবর্জনায় দীঘির জলে দূষণ দেখা যাচ্ছে। সমস্যা তৈরি হচ্ছে অনেক ধরনের।
advertisement

জেলার এক পরিবেশ প্রেমী সুমন্ত সাহা জানান, “জেলার হেরিটেজ তালিকাভুক্ত হওয়া সত্বেও এই দীঘির একেবারে বেহাল দশা। দীঘির চারটি ঘাটের মধ্যে একটি ঘাটের একেবারেই বেহাল দশা। বাকি ঘাটগুলির পাশেও নোংরা-আবর্জনায় পরিপূর্ণ হয়ে ছিল। তবে এখন দীঘির ঘাট ও চারিধারে দেওয়াল সংস্কার করা হচ্ছে। আর এর মাঝেই দীঘির জলে বেশকিছু মাছ মরে ভেসে উঠতে দেখা গিয়েছে। ফলে মনে করা হচ্ছে জলে দূষণ কিংবা বিষক্রিয়া দেখা দিতে পারে আবর্জনা থেকে। তাই দ্রুত এই দীঘির জল পরীক্ষা করে দেখা উচিত।”

advertisement

আরও পড়ুন: ভোগান্তির শেষ নেই! অমৃত ভারত স্টেশন প্রকল্পই এখন যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে দিনহাটায়

জেলার এক হেরিটেজ প্রেমী সুবীর সরকার জানান, “জেলার বেশিরভাগ হেরিটেজ দীঘির বেহাল দশা। এই দীঘিটিও সেই ধরনের সমস্যায় আক্রান্ত। এলাকার স্থানীয় মানুষেরা ও শহরের বহু নাগরিক নোংরা-আবর্জনা ফেলেন এই দীঘির মধ্যে। এর ফলেই দীঘিটির জলের মধ্যে হয়তো দূষণ দেখা দিয়েছে। হেরিটেজ কমিটির বিষয়টি নিয়ে দ্রুত জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত এবং জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত।” যদিও এই বিষয় নিয়ে হেরিটেজ কমিটির বেশিরভাগ সদস্যরা জানান, “জেলা শাসককে বিষয়টি জানানো হবে। যাতে জেলা শাসক দ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণ করতে পারেন।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই দীঘির জলে মারাত্বক দূষণ ও বিষক্রিয়া হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। এমনটাই মতামত বেশিরভাগ পরিবেশপ্রেমীর। বর্তমানে এই দীঘির জল পরীক্ষা করে দেখা প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। তারপর বোঝা সম্ভব হবে যে কতটা দূষণ রয়েছে এই দীঘির জলে। এরপর সেটিকে নির্মূল করার ব্যবস্থা করতে হবে। নাহলে অদূর ভবিষ্যতে এই দীঘির জলের জীব বৈচিত্র ধ্বংস হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীর্ঘদিনের অপেক্ষার অবসান! জিয়াগঞ্জ পৌঁছানো এবার আরও সহজ, কারণ কী জানেন?
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: দূষণ ছড়াচ্ছে দীঘির জলে! হেরিটেজ হলেও এমন অবস্থায় চিন্তায় স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল