advertisement

Murshidabad News: দীর্ঘদিনের অপেক্ষার অবসান! জিয়াগঞ্জ পৌঁছানো এবার আরও সহজ, কারণ কী জানেন?

Last Updated:

Murshidabad News: এখনও জিয়াগঞ্জ যেতে স্থানীয়দের প্রায় ১৫ কিলোমিটার ঘুরপথে যেতে হয়। সময় ও অর্থ—দু’য়েরই অপচয়। এলাকাবাসীর কথায়, 'বর্ষাকালে ভোগান্তি চরমে উঠত। সেতু হলে ছাত্রছাত্রী থেকে ব্যবসায়ী—সবাই উপকৃত হবেন।'

+
নতুন

নতুন বক্স সেতু নির্মাণ করা হবে 

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: দীর্ঘদিনের অপেক্ষার অবসান কি তবে এবার? এবার সহজেই পৌঁছানো যাবে জিয়াগঞ্জে। তেঁতুলিয়ার গুধিয়া শিমুলডাঙার মুনিয়ারপুল ঘাটে সেতু নির্মাণের শিলান্যাস ঘিরে ছিল উৎসবের আবহ। প্রায় ৪৯ লক্ষ টাকার ব্যয়ে ১৮ মিটার দীর্ঘ এই সেতু গড়ে তুলবে জেলা পরিষদ।
অনুষ্ঠানে উপস্থিত জেলা পরিষদের কো-মেন্টর শাওনি সিংহ রায় বলেন, ‘এই সেতু তৈরি হলে গুধিয়া শিমুলডাঙা ও কাপাসডাঙ্গার শিবনগর গ্রামের কয়েক হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে।’ এখনও জিয়াগঞ্জ যেতে স্থানীয়দের প্রায় ১৫ কিলোমিটার ঘুরপথে যেতে হয়। সময় ও অর্থ—দু’য়েরই অপচয়। এলাকাবাসীর কথায়, ‘বর্ষাকালে ভোগান্তি চরমে উঠত। সেতু হলে ছাত্রছাত্রী থেকে ব্যবসায়ী—সবাই উপকৃত হবেন।’
advertisement
আরও পড়ুন-হোলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চরম ভয়ঙ্কর…! চাকরিতে বাধা, বিপুল আর্থিক ক্ষতি, ৩ রাশির মারাত্মক বিপদ, আপনার কপালে কী?
জেলা পরিষদ সূত্রের আশ্বাস, দ্রুত কাজ শুরু করে কয়েক মাসের মধ্যেই নির্মাণ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তাই শিলান্যাসে শুধু ইট-পাথর নয়, জুড়েছে বহু বছরের আশা। পণ্যবাহী যান চলাচলের কথা মাথায় রেখে নদীর উপরে ইদানীং যে সেতু তৈরি প্রস্তাব দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুন-বিরাট সুখবর! নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে আর দিতে হবে না লাইন! কারা পাবেন বিশেষ সুবিধা? জানুন
গ্রামাঞ্চলে এই যে সেতুগুলি তৈরি করা হবে। তাই এই সেতু তৈরিতে জলের নীচ থেকেই পিলার তোলা হবে। তার উপরে বিছিয়ে দেওয়া হবে কংক্রিটের চাদর। গ্রামের বাসিন্দারা শুধু নয়, দুই পারের বাসিন্দারা উপকৃত হবেন এই সেতু নির্মাণের ফলে। পাশাপাশি উপকৃত হবেন গাড়ির চালকরা। এই সেতুর গুরুত্ব অপরিসীম হতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Murshidabad News: দীর্ঘদিনের অপেক্ষার অবসান! জিয়াগঞ্জ পৌঁছানো এবার আরও সহজ, কারণ কী জানেন?
Next Article
advertisement
The Kerala Story 2: আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
  • কেরল হাইকোর্ট বিতর্কিত ছবিটির উপর ১৫দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে

  • সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছে প্রশ্ন তুলেছে কোর্ট

  • কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিক্যুয়েলটিকে "মিথ্যা প্রচার" বলছেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement