TRENDING:

Dakshin Dinajpur News: সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে কাটমানি দিতে হচ্ছে! কৃষকদের অভিযোগে তোলপাড়

Last Updated:

১০ কুইন্টাল ধান বিক্রি করতে অতিরিক্ত ৫০ কিলো ধান দিতে হচ্ছে বলে কৃষকদের দাবি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: প্রতি কুইন্টালে পাঁচ কেজি অতিরিক্ত ধান দেওয়ার পরেও কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে না ধান। তারই প্রতিবাদে হুলস্থূল কাণ্ড বালুরঘাট কিষাণ মান্ডিতে। এদিন দুপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ।
advertisement

আরও পড়ুন: বিপদ ঘণ্টির দিন শেষ, ব্যাঙ্কে ডাকাত পড়লে দেওয়ালে হাত ছোঁয়ালেই চলে আসবে পুলিশ

সূত্রের খবর, প্রথমে কৃষকদের থেকে জোর করে অতিরিক্ত ধান নিচ্ছিল মিল মালিকরা। তারপর নানান অজুহাতে ধান কেনা বন্ধ করে দেয়। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অসহায় কৃষকরা। তাঁরা ক্ষোভে ফেটে পড়লে পুলিশের পাশাপাশি ছুটে আসেন ডাঙা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান কৌশিক চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা৷ এই বিষয়ে কৃষকদের অভিযোগ, কাটমানি দিলে খারাপ ধান‌ও নিয়ে নিচ্ছে মিল মালিকেরা৷ কিন্তু টাকা না দিলে ভাল ধান‌ও নিচ্ছে না।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৃষকদের এই অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বালুরঘাট ব্লক প্রশাসন। প্রসঙ্গত, গত প্রায় এক মাস ধরে বালুরঘাট ব্লকের কিষান মান্ডিতে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। প্রতিদিন গড়ে ৬০ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছেন মিল মালিকরা৷ সরকারি সহায়ক মূল্য ২২০৩ টাকায় ধান কেনার কথা। এদিকে ১০ কুইন্টাল ধান বিক্রি করতে অতিরিক্ত ৫০ কিলো ধান দিতে হচ্ছে বলে কৃষকদের দাবি। বিষয়টি জানাজানি হলে সাড়া পড়ে যায় প্রশাসনিক মহলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে কাটমানি দিতে হচ্ছে! কৃষকদের অভিযোগে তোলপাড়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল