TRENDING:

Darjeeling News: দুয়ারে চক্ষু পরীক্ষা! কোথায় নেওয়া হল এমন অভিনব উদ্যোগ

Last Updated:

দুয়ারে চক্ষু পরীক্ষা শিবির পেয়ে খুশি চা শ্রমিকেরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: উত্তরবঙ্গের কথা মাথায় আসলেই সবার প্রথমে মাথায় আসে পাহাড় জঙ্গল নদী এবং চা বাগান দিয়ে ঘেরা এক মুগ্ধ করা পরিবেশ। প্রত্যেক বছর উত্তরবঙ্গের এই সবুজে ঘেরায চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। আর এবার সেই চা তৈরির কারিগরদের জন্য দার্জিলিংয়ের মাকাইবাড়িতে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী চক্ষু পরীক্ষা শিবির।
advertisement

চা তৈরীর কারিগর উত্তরবঙ্গের চা শ্রমিকেরা। তাদের হাতের ছোঁয়ায় উত্তরবঙ্গের চা বাগানের সৌন্দর্য যেন দিনের পর দিন বেড়েই চলেছে। সেই অর্থেই তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মাকাইবাড়ি চা বাগানে ১৬ এবং ১৭ দুই দিনব্যাপী এই চক্ষু পরীক্ষা শিবির। বিশেষত চা বাগান সংলগ্ন এলাকায় চিকিৎসার তেমন কোনো সুব্যবস্থা না থাকার কারণে বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য বহু দূরে ছুটে যেতে হয় এবং সবার পক্ষে তাহা সম্ভব হয়ে ওঠে না। সেই সমস্ত কথা মাথায় রেখেই এই উদ্যোগ। এই প্রসঙ্গে এক চক্ষু বিশেষজ্ঞ মহম্মদ জেকিউর রহমান বলেন, “প্রত্যন্ত চা বাগানের মানুষদের বিশেষ করে চা শ্রমিকদের পরিষেবা দিতেই এই উদ্যোগ। ইতিমধ্যেই প্রচুর মানুষ চক্ষু পরীক্ষা করাতেই শিবিরে এসেছে এবং আরও আসছে। স্বাভাবিকভাবেই প্রত্যন্ত চা-বাগান এলাকার মানুষদের জন্য এই শিবির আয়োজন করতে পেরে অত্যন্ত খুশি।”

advertisement

আরও পড়ুন: হোমস্টে বা হোটেল নয়, ঘন জঙ্গলে প্রকৃতির মধ্যেই তাঁবুতেই রাত্রিযাপন! পাহাড়ের কোথায় জানেন?

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা তথা স্বাস্থ্যকর্মী মিনা তামাং বলেন, “চা শ্রমিকদের জন্য একেবারে দুয়ারে চক্ষু পরীক্ষা শিবির। বিভিন্ন সময় প্রত্যন্ত এলাকা থেকে হাসপাতাল যাওয়া সম্ভব হয়ে ওঠেনা, সেই অর্থেই একদম হাতের নাগালে চা শ্রমিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আয়োজিত এই চক্ষু পরীক্ষা শিবির।”

advertisement

আরও পড়ুন: পনির, বেবি কর্নের সঙ্গে মশলার মিশেলে স্টিমের ছোঁয়া…রসনা জয় করতে হাজির লোভনীয় মোমো

উত্তরবঙ্গের চা তৈরীর কারিগর হল এখানকার চা শ্রমিকেরা, সেই অর্থে তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। জীবনে চলার জন্য সবথেকে প্রয়োজনীয় যেই জিনিস তা হল চোখ সেই অর্থেই তাদের প্রয়োজনীয় পরিষেবা পেয়ে তারা অত্যন্ত খুশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীদের জন্য কর্পোরেট জগতে চাকরির সুযোগ, মেগা নিয়োগ ক্যাম্পেনিং, জানুন বিস্তারিত
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: দুয়ারে চক্ষু পরীক্ষা! কোথায় নেওয়া হল এমন অভিনব উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল