TRENDING:

Job Recruitment: প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীদের জন্য কর্পোরেট জগতে চাকরির সুযোগ, মেগা নিয়োগ ক্যাম্পেনিং, জানুন বিস্তারিত

Last Updated:

Job Recruitment: এ-বছরে প্রায় ৩৬ জনের কাছাকাছি পড়ুয়া কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ‌আছুরাম মেমোরিয়াল কলেজের উদ্যোগ পড়ুয়াদের কর্মসংস্থানের সুযোগ, ২০০ পড়ুয়ার অংশগ্রহণ! কর্পোরেট জগতে প্রবেশের এমন সুবর্ণ সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এলাকার মেধাবী শিক্ষার্থীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝালদা, শর্মিষ্ঠা ব্যানার্জি: প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের কর্পোরেট ওয়ার্ল্ডে যাওয়ার সুযোগ। কর্মসংস্থানের এই বাজারে শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগ করে দিয়েছে ঝালদার আছুরাম মেমোরিয়াল কলেজ। একটি মেগা নিয়োগ ক্যাম্পেনিং-এর আয়োজন করেন তারা। যেখানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ‌বিশ্ব বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরির সুযোগ পেয়েছেন তারা।
advertisement

শুধু এই জেলা নয়, ভিন জেলা থেকেও পড়ুয়াদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কলেজের ক্যারিয়ার কাউন্সিল এবং প্লেসমেন্ট সেলের তৎপরতায় এই আয়োজন করা হয়। মূলত ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে উত্তীর্ণ বিএ (BA), বিএসসি (BSc), বিবিএ (BBA), বি-কম (BCom) ও এম-কম (MCom) ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বর্তমানে ষষ্ঠ সেমিস্টারে পাঠরত পড়ুয়ারাও এই প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পান।

advertisement

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা ‘অস্ত্র’! জুন মাস থেকে মহিলারা কত টাকা পাবেন মাসে? বিরাট ঘোষণা শুভেন্দুর

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডঃ সমর কান্তি চক্রবর্ত্তী বলেন, দশ বছরেরও বেশি সময় ধরে তাদের এই কর্মসূচি চলছে। প্রতিবছর এই নিয়োগ প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হয়ে থাকে। পড়াশোনা শেষ করার পর পড়ুয়ারা নামিদামি সংস্থায় চাকরির সুযোগ পেত না। এই ড্রাইভ হওয়ার ফলে প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েরাও বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ পাচ্ছে। উচ্চশিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা দিতেই তাদের এই উদ্যোগ। এ-বছরে প্রায় ৩৬ জনের কাছাকাছি পড়ুয়া কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ‌

advertisement

View More

আরও পড়ুনঃ বিজেপিকে একটাই শর্ত, মানলেই সব তৃণমূল প্রার্থী প্রত্যাহার করে নেওয়ার চ্যালেঞ্জ অভিষেকের! কী শর্ত জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
রাজার নামে নয়, দুই লেঠেলের নামে বর্ধমানের এই এলাকা! নেপথ্যে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস
আরও দেখুন

এই নিবিড় প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি কর্পোরেট জগতে প্রবেশের এমন সুবর্ণ সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এলাকার মেধাবী শিক্ষার্থীরা। আগামীদিনে এই ধরনের মক টেস্টের আয়োজন হলে প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েরাও কর্পোরেট জগতে যাওয়ার সুযোগ পাবে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Job Recruitment: প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীদের জন্য কর্পোরেট জগতে চাকরির সুযোগ, মেগা নিয়োগ ক্যাম্পেনিং, জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল