advertisement

Suvendu Adhikari: লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা 'অস্ত্র'! জুন মাস থেকে মহিলারা কত টাকা পাবেন মাসে? বিরাট ঘোষণা শুভেন্দুর

Last Updated:

Suvendu Adhikari: ক্ষমতায় এলেই ১ জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে চলে আসবে, পটাশপুরের সভা থেকে আজ বুধবার এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

+
শুভেন্দু

শুভেন্দু অধিকারী

পটাশপুর, মদন মাইতি: ‘বিজেপি ক্ষমতায় এলে ১ জুন মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তিন হাজার টাকা। আইসিডিএস কর্মীরা উচিত বেতন পাবেন। আশাকর্মীরা উচিত বেতন পাবেন।” বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে রাজ্যেরা সামগ্রিক রূপরেখা বদলে যাবে। পটাশপুরের সভা থেকে এমনই দাবি করলেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুরে বিজেপি প্রার্থী তপন মাইতির সমর্থনে সভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
নির্বাচনের সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি একাধিক প্রতিশ্রুতি দেন। জনসভায় উপস্থিত কর্মী-সমর্থকদের সামনে তিনি বলেন, ক্ষমতায় এলে ১ জুন থেকে মহিলাদের সরাসরি তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান হবে। পটাশপুরের নির্বাচনী সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, দীর্ঘদিন ধরে আইসিডিএস কর্মীরা সঠিক বেতন পাচ্ছেন না। আশাকর্মীরাও বঞ্চিত। বিজেপি ক্ষমতায় এলে তাদের উপযুক্ত বেতন দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ভাতা বৃদ্ধির আশ্বাস দেন তিনি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা বাড়ান হবে বলে দাবি করেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ মুখ দেখেই বোঝা যায় পচছে কিডনি! যদি শরীরে ‘এই’ লক্ষণ দেখা দেয়, মৃত্যুও হতে পারে! আজই চিকিৎসকের কাছে যান
২০২১ সালে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের একাউন্টে প্রতি মাসে ৫০০ টাকা করে আগে ঢুকত। ক্ষমতায় আসার পর ধাপে ধাপে তা এক হাজার টাকা এখন তা বেড়ে হয়েছে দেড় হাজার টাকা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এটি রাজ্য সরকারের ‘ভোট স্ট্র্যাটেজি প্রকল্প’। এবার কী সেই কৌশল অনুসরণ করতে চাইছে বিজেপি? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
advertisement
advertisement
সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘নন্দীগ্রামে হারিয়েছে, এবার ভাবনীপুর!’ এছাড়াও কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ভারত সরকার বাড়ি পিছু আশি হাজার টাকা খরচ করে সোলার প্যানেল লাগিয়ে দিচ্ছে। ইলেকট্রিক বিল শূন্য। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী করতে দেবেন না। প্রধানমন্ত্রীর নাম আছে বলে।” আবাসন প্রসঙ্গেও তিনি বলেন, “এক লাখ কুড়ি হাজার টাকায় ভাল বাড়ি হয় না, ভাল বাথরুম হয়। বিজেপিকে ক্ষমতায় আনুন। ভাল বাড়ি তৈরি করতে যে টাকা খরচ হয় সেই টাকাই ভারতীয় জনতা পার্টি দেবে।” সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া বার্তা দেন তিনি। তিনি বলেন, “বাংলা ধর্ষক মুক্ত করতে হবে। ক্ষমতায় এলে ধর্ষকদের সকালে নেব আর বিকালে খরচ করে দেব।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা 'অস্ত্র'! জুন মাস থেকে মহিলারা কত টাকা পাবেন মাসে? বিরাট ঘোষণা শুভেন্দুর
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement