SIR List: এত মানুষের হরয়ানি কি শেষ হতে চলেছে? এই জেলায় চালু হল বিশেষ ট্রাইবুনাল! বাদ পড়া ভোটারদের বাঁচার নয়া আশা
- Reported by:Jiam Momin
- Published by:Shubhagata Dey
Last Updated:
SIR List: জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনারের উদ্যোগে মালদহ জেলা প্রশাসনিক চত্বর এলাকায় এসআইআর সংক্রান্ত মামলা নিষ্পত্তিকরণের জন্য তৈরি করা হয়েছে ক্যাম্প। যেখানে ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্টে বাদ যাওয়া ভোটাররা আবেদন করতে পারবেন পুনরায় নাম তোলার জন্য।
মালদহ, জিএম মোমিন: এসআইআর নিয়ে আর হয়রানি নয়! এই জায়গায় এলেই ভোটার তালিকায় উঠবে নাম। নাম বাদ যাওয়া ভোটারদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল চালু হল মালদহে। জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনারের উদ্যোগে মালদহ জেলা প্রশাসনিক চত্বর এলাকায় এসআইআর সংক্রান্ত মামলা নিষ্পত্তিকরণের জন্য তৈরি করা হয়েছে ক্যাম্প। যেখানে ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্টে বাদ যাওয়া ভোটাররা আবেদন করতে পারবেন পুনরায় নাম তোলার জন্য।
তবে এক্ষেত্রে ট্রাইব্যুনাল ওই ক্যাম্পে দায়িত্বে থাকা বিচারক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এ প্রসঙ্গে আইনজীবী ওয়াসিম আকরাম জানান, “মালদহ জেলায় ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন ভোটারদের নাম বিচারাধীন। ২৩ মার্চ বিচারাধীন তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে। বর্তমানে সেই সাপ্লিমেন্টারি তালিকায় ২৫ থেকে ৩০ শতাংশ ভোটারদের নাম বাদ গিয়েছে। তবে এক্ষেত্রে এখনও এই ট্রাইব্যুনাল ক্যাম্পটি চালু হয়নি। প্রতিদিন অনেকে ফিরে যাচ্ছেন।”
advertisement
আরও পড়ুনঃ গরম পড়তেই হলুদ হয়ে যাচ্ছে তুলসীর পাতা? ছোট্ট কৌশলে শুকনো ডাল, পাতাও হয়ে উঠবে তাজা সবুজ! রইল সহজ টোটকা
জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ট্রাইব্যুনাল ক্যাম্পে প্রাক্তন বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী দায়িত্বে থাকবেন। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে বাতিল হওয়া ভোটারদের। তবে সশরীরে হাজির হতে হবে সাপ্লিমেন্টারি তালিকায় বাদ যাওয়া ভোটারকে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যেই আবেদন করার নির্দেশ রয়েছে। ইতিমধ্যেই দু’দিন পেরিয়ে গেলও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালে আসা ভোটার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মুখে ‘এই’ পরিবর্তন দেখলে সাবধান! মারণ কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে, আজই ডাক্তার দেখান
এক ভোটার সোলেমান সেখ জানান, “আমরা এই দেশের নাগরিক। ২০০২ সালে ভোট দেওয়া সত্ত্বেও সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ পড়েছে। এদিকে এই সুরাহার জন্য জেলা প্রশাসন এসেছিলাম। এসে দেখছি এখানেও কাজ হচ্ছে না। কীভাবে কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না।” যদিও সমস্ত বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ট্রাইবুনাল চালু করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যে ট্রাইবুনাল ক্যাম্পে কাউন্টার করা হয়েছে, দ্রুত কাজ চালু হবে।
Location :
Maldah,West Bengal
First Published :
Mar 25, 2026 6:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
SIR List: এত মানুষের হরয়ানি কি শেষ হতে চলেছে? এই জেলায় চালু হল বিশেষ ট্রাইবুনাল! বাদ পড়া ভোটারদের বাঁচার নয়া আশা










