TRENDING:

Dooars Tourism: আজ থেকে বন্ধ হল রাজ্যের সব জঙ্গল, বর্ষায় ডুয়ার্সের কোথায় ঘুরতে যাবেন? রইল সুলুকসন্ধান

Last Updated:

Dooars Tourism: পর্যটকদের জন্য আজ থেকে বন্ধ জঙ্গলের দরজা। বন্যপ্রাণীদের প্রজননের জন্য বনদফতরের নিয়ম মেনে বন্ধ হল গরুমারা, চাপড়ামারি-সহ একাধিক জঙ্গলের দরজা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: পর্যটকদের জন্য আজ থেকে বন্ধ জঙ্গলের দরজা। বন্যপ্রাণীদের প্রজননের জন্য বন দফতরের নিয়ম মেনে বন্ধ হল গরুমারা, চাপড়ামারি-সহ একাধিক জঙ্গলের দরজা। কিন্তু তাই বলে মন খারাপ কেন? জঙ্গলের প্রবেশপথ বন্ধ হলেও, ডুয়ার্সের প্রকৃতি ও সংস্কৃতির দরজা আজও খোলা। বর্ষার জঙ্গলে পা ফেলা নিষেধ, কিন্তু জঙ্গলঘেরা গ্রামগুলো আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। পানিঝড়া, বনবস্তি, চাপড়ামারির মতো জনজাতি অধ্যুষিত এলাকা বর্ষায় এক আলাদা মাধুর্যে মোড়া থাকে।
advertisement

এখানকার মানুষ, তাদের সংস্কৃতি, নৃত্য, গান এবং জীবনযাপন—সব মিলিয়ে গড়ে তোলে এক অনন্য অভিজ্ঞতা। বন দফতরের ইকো ট্যুরিজম কটেজ এখনও পর্যটকদের জন্য খোলা। গরুমারা বা চাপড়ামারির ঠিক ধারে বসে আপনি উপভোগ করতে পারেন মেঘে ঢাকা শান্ত জঙ্গলের সৌন্দর্য, পাখির ডাক, এবং বর্ষার নরম বাতাস।

আরও পড়ুনঃ “বাবাকে বাঁচাতেই ভাইকে এত নৃশংস খু*ন…”, রাজার মৃত্যুর ১৩ দিনের মাথায় সবচেয়ে বড় সত্যি ফাঁস! এবারে বিপদে সোনমের গোটা পরিবার?

advertisement

প্রকৃতি যেমন আপনাকে ছুঁয়ে যাবে, তেমনই স্থানীয় জনজাতিদের হাসিমুখ, আপ্যায়ন ও তাদের সংস্কৃতি আপনার মন ছুঁয়ে যাবে নিঃসন্দেহে। তাই বলতেই হয়, জঙ্গল হয়তো বন্ধ, কিন্তু ডুয়ার্স নয়। বর্ষার এই মায়াবী সময়টা কাটিয়ে যান প্রকৃতি আর মানুষের ভালবাসায়। ফিরে যান মন ভরে, অভিজ্ঞতা নিয়ে। ডুয়ার্স রয়েছে আপনার অপেক্ষায়, শুধু দরজাটা একটু পাশ দিয়ে একটু খোলা রেখেছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
সব শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকের লড়াইয়ে রুদ্র!
আরও দেখুন

সুরজিৎ দে 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dooars Tourism: আজ থেকে বন্ধ হল রাজ্যের সব জঙ্গল, বর্ষায় ডুয়ার্সের কোথায় ঘুরতে যাবেন? রইল সুলুকসন্ধান
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল