TRENDING:

Wedding Car Accident: মেয়ের বৌভাত থেকে ফেরার সময় গাড়ি উল্টে আশঙ্কাজনক কনের বাবা

Last Updated:

শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সোজা সুপরি বাগানে ঢুকে পড়ে কনেযাত্রী বোঝাই বাস। এরপর উল্টে যায় বাসটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
আলিপুরদুয়ার: মেয়ের বৌভাত সেরে ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত কনের বাবা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। কনেযাত্রীর বাস উল্টে আরও ছয়জন আহত হয়েছেন। ডুয়ার্সের ফালাকাটার ঘটনা।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

আরও পড়ুন: গায়কের প্রাণ বাঁচাতে গানের আশ্রয়ে বন্ধুরা! পথে ঘুরে ঘুরে চলছে চিকিৎসার খরচ জোগাড়

শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সোজা সুপরি বাগানে ঢুকে পড়ে কনেযাত্রী বোঝাই বাস। এরপর উল্টে যায় বাসটি। এই ঘটনায় কনের বাবা সবুজ নীল সহ সাতজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ফালাকাটার বীরপাড়া জাতীয় সড়কের ডালিমপুর এলাকায়।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটার আড়াই মাইলের সবুজ শীলের মেয়ের বৌভাতের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান সেরে ফেরার পথে ডালিমপুর এলাকায় আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের সুপরি বাগানে উল্টে যায়। এলাকাবাসীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। খবর দেওয়া হয় ফালাকাটা থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। কনের বাবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দত্তপুকুরে উত্তম কুমারের স্মৃতি বিজড়িত বাগানবাড়ি 'ভ্রমর'-এ মহানায়কের অনন্য সংগ্রহশালা
আরও দেখুন

অনন্যা দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Wedding Car Accident: মেয়ের বৌভাত থেকে ফেরার সময় গাড়ি উল্টে আশঙ্কাজনক কনের বাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল