advertisement

Bengali Video: গায়কের প্রাণ বাঁচাতে গানের আশ্রয়ে বন্ধুরা! পথে ঘুরে ঘুরে চলছে চিকিৎসার খরচ জোগাড়

Last Updated:

গত ২৬ জানুয়ারি রাতে আচমকাই পথ দুর্ঘটনার শিকার হন তুহিনাংশু সরকার। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে

+
রাস্তার

রাস্তার মোড়ে গান গেয়ে চলছে অনুদান সংগ্রহ

কোচবিহার: তরতাজা যুবক তুহিনাংশু। তাঁর সুর ও গানে মুগ্ধ কোচবিহারের বহু মানুষ। কিন্তু আকস্মিক দুর্ঘটনায় পড়ে তিনি এই মুহূর্তে হাসপাতালে শয্যাশায়ী। বেসরকারি হাসপাতালের চিকিৎসার খরচ প্রচুর। এদিকে তুহিনাংশুর পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। আর তাই এই গায়কের চিকিৎসার খরচ জোগাড় করতে গানেরই আশ্রয় নিয়েছেন তাঁর বন্ধুরা। রাস্তায় গান গেয়ে বন্ধুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছেন তাঁরা।
গত ২৬ জানুয়ারি রাতে আচমকাই পথ দুর্ঘটনার শিকার হন তুহিনাংশু সরকার। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যে প্রচুর অর্থ খরচ হয়ে গিয়েছে। পারিবারিক আর্থিক পরিস্থিতি ভাল নয়। তাই তুহিনাংশুর চিকিৎসার খরচ জোগাড় করতে এগিয়ে এসেছেন তাঁর বন্ধুরা। রাস্তায় রাস্তায় গান গেয়ে সাহায্যের আর্জি জানানো জানাচ্ছেন। একদল তরুণ-তরুণী এভাবেই নিজের বন্ধুর প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছেন। তাঁদের আবেদনে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়েও দিচ্ছেন অনেকে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কোচবিহারে শহরের বিভিন্ন মোড়ে গিটার বাজিয়ে গান গাইছেন সাতাশ-আঠাশের কয়েকজন তরুণ-তরুণী। তাঁদের গান শুনতে পথ চলতি অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। ভিড় জমে যাচ্ছে মুহূর্তের মধ্যে। আহত গায়কের বন্ধু অভিরূপ ভট্টাচার্য বলেন, জনপ্রিয় গিটার বাদক ও গায়ক তুহিনাংশু সরকার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার। তাই এইভাবে পথে গান গেয়ে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দলের আরেকজন অস্মিতা ভট্টাচার্য জানান, সন্ধেয় রাস্তায় বেরিয়ে অনেকেই মোড়ে দাঁড়িয়ে তাঁদের গান শুনছেন। শুধু গান শুনছেন তাই না বহু মানুষ চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এটা তাদের এক পরমপ্রাপ্তি বলে জানান অস্মিতা।
advertisement
সার্থক পণ্ডিত
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali Video: গায়কের প্রাণ বাঁচাতে গানের আশ্রয়ে বন্ধুরা! পথে ঘুরে ঘুরে চলছে চিকিৎসার খরচ জোগাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement