Rahul Chahar Announces Separation: ‘নিজেকে বোঝার আগেই বিয়ে করে ফেলেছিলাম...’ বিবাহবিচ্ছেদের ঘোষণা ক্রিকেটার রাহুল চাহারের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Rahul Chahar Announces Separation: চার বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন তাঁরা। তবে শেষ দেড় বছর আদালত গিয়ে গিয়েই সময় গিয়েছে বলে জানিয়েছেন রাহুল।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়া পোস্টে রাহুল চাহার লিখেছেন, ‘‘সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমি অল্পবয়সে বিয়ে করেছিলাম। নিজেকে সম্পূর্ণ বুঝে ওঠার আগেই বিয়ে করে ফেলেছিলাম। আমার কী ক্ষমতা বা যোগ্যতা আছে, আমি জীবনে ঠিক কী চাই, সেসব বোঝার আগেই বিয়ে করেছিলাম। তারপর কয়েক বছর ধরে যে শিক্ষা পেয়েছি, তা কখনও পাব বলে কখনও ভাবিনি। গত ১৫ মাস ধরে বারবার আদালত কক্ষে যেতে হয়েছে, ধৈর্য ধরা শিখতে হয়েছে, স্বাভাবিক থাকার চেষ্টা করে যেতে হয়েছে এবং সত্যের শক্তি খোঁজার চেষ্টা করে যেতে হয়েছে।’ (Photo: Instagram)
advertisement
advertisement







