Jalpaiguri News: নিশুতি রাতে খাটের নীচে... বাবা রে! ফোঁসফোঁস শব্দ... বাড়ি থেকে উদ্ধার ওটা কী! গাজোলডোবায় কেলেঙ্কারি
- Reported by:SUROJIT DEY
- Published by:Rachana Majumder
Last Updated:
গাজোলডোবার এক বাড়ির খাটের নিচে প্রায় ১২ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার, প্রথমবার এমন সাপ ধরা পড়ায় এলাকায় আতঙ্ক, বনদফতরের সতর্কবার্তা.
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে গাজলডোবার ১০ নম্বর এলাকার বাসিন্দা নারায়ণ সন্ন্যাসীর বাড়িতে ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো সেদিনও খাওয়া-দাওয়া সেরে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে ঘরের খাটে শুয়ে ছিলেন তিনি। হঠাৎ করেই তার স্ত্রী ফোঁসফোঁস শব্দ শুনতে পান। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে সন্দেহ হওয়ায় নারায়ণ সন্ন্যাসী খাটের নিচে আলো ফেলে দেখেন একটি বিশালাকার সাপ গোল হয়ে মাথা উঁচু করে রয়েছে।
advertisement
advertisement
বাড়ির মালিক নারায়ন সন্ন্যাসীর কথায় , এর আগে এই এলাকায় এত বড় সাপের দেখা মেলেনি ,এই প্রথম লোকালয়ে সাপের দেখা মিলল। কোথা থেকে এল সেটাই এখনও রহস্যের মধ্যে! তবে বনদফতরের পক্ষ থেকে জঙ্গল সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পাশাপাশি ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রাতের বেলায় সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।





