advertisement

রোগের 'মহৌষধ' এই সবুজ পাতা! রোজ ৫টা চিবোলেই পাবেন দুর্দান্ত ফল! ফ্যাটি লিভার থেকে ক্যানসার কাছে ঘেঁষবে না 

Last Updated:

এই পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তশুদ্ধি ও হজমে সহায়ক। গৌরব কুমার নিয়মিত ও পরিমিত সেবনের পরামর্শ দেন।

News18
News18
আয়ুর্বেদে এই পাতাকে বলা হয় “সর্ব রোগ নিবারণী”। অর্থাৎ এমন একটি ভেষজ, যা বহু রোগ প্রতিরোধে সহায়ক। চিকিৎসকদের মতে, নিম শুধু দাঁত মাজা বা ত্বকের সমস্যার জন্য নয়, শরীরকে ভিতর থেকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আজও নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের তুলনা নেই বলেই দাবি বিশেষজ্ঞদের। তাই দৈনন্দিন জীবনে নিমকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়।
ঋতু পরিবর্তনের সময় সর্দি, কাশি, ফ্লু ও ভাইরাল সংক্রমণের প্রকোপ বাড়ে। এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখা জরুরি। আয়ুর্বেদ মতে, এই পাতাটি প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। সকালে খালি পেটে সীমিত পরিমাণে কচি পাতা খেলে নানা উপকার মিলতে পারে।
advertisement
advertisement
বুঝতেই পারছেন, নিমপাতার গুনাগুণের কথা হচ্ছে। রায়বেরেলির আয়ুষ বিশেষজ্ঞ গৌরব কুমারের মতে, নিমে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে। এর প্রাকৃতিক উপাদান শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। তাই গ্রামীণ এলাকায় ঋতু পরিবর্তনের সময়ে নিমপাতা চিবোনোর প্রথা এখনও প্রচলিত।
advertisement
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: নিমপাতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। নিয়মিত ও পরিমিত সেবনে ভাইরাল সংক্রমণের ঝুঁকি কমতে পারে।
রক্তশুদ্ধি ও ত্বকের উপকার: নিমকে প্রাকৃতিক রক্তশোধক হিসেবে ধরা হয়। সকালে খালি পেটে ৪-৫টি কচি পাতা চিবোলে শরীরের বিষাক্ত উপাদান বেরিয়ে যেতে সহায়তা করে বলে মনে করা হয়। ব্রণ, ফোঁড়া ইত্যাদি ত্বকের সমস্যায়ও উপকার মিলতে পারে।
advertisement
হজমে সহায়ক: নিমপাতা হজমশক্তি উন্নত করতে সাহায্য করতে পারে। গ্যাস, বদহজম ও পেটের কৃমি সমস্যায় উপকারী বলে আয়ুর্বেদে উল্লেখ রয়েছে।
তবে সতর্কতা জরুরি: নিম প্রাকৃতিক হলেও অতিরিক্ত সেবন ক্ষতিকর হতে পারে। গর্ভবতী মহিলা, ছোট শিশু এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ ছাড়া নিম সেবন করা উচিত নয়। অতিরিক্ত তিক্ততার কারণে বমি বা পেটব্যথার মতো সমস্যা হতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রোগের 'মহৌষধ' এই সবুজ পাতা! রোজ ৫টা চিবোলেই পাবেন দুর্দান্ত ফল! ফ্যাটি লিভার থেকে ক্যানসার কাছে ঘেঁষবে না 
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement