এদিন সকালে মালদহের ইংরেজবাজার শহর সংলগ্ন চাতরার বিল থেকে দেহটি উদ্ধার হয়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই একদিন থেকেই ইংরেজবাজার শহরের তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লি নেতাজি কলোনি এলাকায় চাত্রার বিলের দিক থেকে দুর্গন্ধ ভেসে আসছিল। তবে ওই মৃতের নাম পরিচয় এখন কিছু জানা যায়নি।
advertisement
আরও পড়ুন: শুধু অমিতাভ নয়, স্মিতার মৃত্যুর পরই রাজ বব্বরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন রেখা!
ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা বিজয় সরকার বলেন, ‘দেহটি আমরা দেখতে পাইনি। সকালে এক যুবক এই বিলে ঘাস কাটতে আসে তারই নজরে আসে প্রথম দেহটি। জানাজানি হলে আমরা ছুটে আসি। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে।’
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 01, 2023 4:59 PM IST






