TRENDING:

Alipurduar News: হোলির আগে মিলবে বকেয়া টাকা, পুজোর আগে বোনাস! দলসিংপাড়া চা বাগান ফের খুলতেই সুখবর পেলেন শ্রমিকরা

Last Updated:

Alipurduar News: বাগানের ম্যানেজার জানান, "বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শ্রমিকদের বকেয়া টাকা মার্চ মাসে হোলির আগে দেওয়া হবে আর বকেয়া বোনাসের টাকা পুজোর আগে দেওয়া হবে।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দেঃ দীর্ঘ প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর শুক্রবার থেকে খুলে গেল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান। এদিন ফের শ্রমিকরা কাজে যোগদান দেন। বাগান পরিষ্কার করার কাজ চলছে।
দলসিংপাড়া চা বাগান
দলসিংপাড়া চা বাগান
advertisement

২০২৩ সালের অক্টোবর মাসে বোনাস নিয়ে শ্রমিক-মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যায় দলসিংপাড়া চা বাগান। বাগানের ম্যানেজার অজয় সিং জানান, “এখন বাগানে অনেক খরচ আছে। বাগান পরিচর্যা করতে হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শ্রমিকদের বকেয়া টাকা মার্চ মাসে হোলির আগে দেওয়া হবে আর বকেয়া বোনাসের টাকা পুজোর আগে দেওয়া হবে। আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

advertisement

আরও পড়ুনঃ জঙ্গলমহলে বিজ্ঞান ও প্রযুক্তির ঢেউ! ছেলেমেয়েদের ভবিষ্যৎ বদলে দিচ্ছেন হলদিয়ার গবেষক, ম্যাজিকের মতো কাজ করল বিশেষ কর্মশালা

বাগানের শ্রমিক নেতৃত্বরা জানান, বাগান নষ্ট হয়ে যাচ্ছিল। সেই কারণে তাঁরা বাগান খোলার উদ্যোগ নিয়েছেন। কিছু কিছু শ্রমিক অসন্তুষ্ট আছেন কিন্ত তাঁদের তরফে সকলকে কাজে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

এদিন বাগান খুলে গেলেও বাগানের কিছু শ্রমিক অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানান, ট্রেড ইউনিয়ন নিজেরা বৈঠকে গিয়ে কথা বলে বাগান খুলিয়েছে। শ্রমিকদের বৈঠকে নিয়ে যায়নি। কোনও বকেয়া প্রদান না করে বাগান খুলে যাওয়ায় অসন্তুষ্ট কিছু শ্রমিক। তবে জানা গিয়েছে এবার থেকে বাগানে ফোর্ট নাইট পেমেন্টের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে ১৫ দিন পর পর শ্রমিকরা বেতন পেয়ে যান।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: হোলির আগে মিলবে বকেয়া টাকা, পুজোর আগে বোনাস! দলসিংপাড়া চা বাগান ফের খুলতেই সুখবর পেলেন শ্রমিকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল