TRENDING:

Agriculture News: কালচিনির কৃষকদের ‘মাস্টারস্ট্রোক’, তছনছ হওয়া মাঠ এখন লক্ষ্মী লাভের খনি! সরষে চাষে ফিরছে ভাগ্য

Last Updated:

Alipurduar Agriculture News: হাতির উপদ্রবে চাষবাসের কথা ভুলেছিল মেন্দাবাড়ি। কিন্তু বর্তমানে সরষে চাষের ওপর বেশি গুরুত্ব দিয়ে হচ্ছে লক্ষ্মীলাভ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দে: হাতির উপদ্রবে চাষবাসের কথা ভুলেই গিয়েছিলেন মেন্দাবাড়ি এলাকার মানুষ। এই এলাকায় ধান চাষ বেশি হত। কিন্তু বর্তমানে সরষে চাষের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন এলাকাবাসীরা। সরষে হাতির খাবার নয়। তাই এই চাষের জমির আশেপাশে দেখা যায় না হাতিদের। এই চাষের সময় এলাকায় কমে যায় হাতির আনাগোনা বলে দাবি কৃষকদের।
advertisement

ফলে কালচিনি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে বাড়ছে সরষে চাষ। মেন্দাবাড়ির রাভা বস্তির মত জলদাপাড়া জঙ্গল ঘেরা এলাকায় প্রতিবছর বেড়ে চলেছে এই চাষ করে লাভবান কৃষকদের সংখ্যা। এই চাষ লাভজনক হওয়ায় এবং হাতি এই ফসল নষ্ট না করায় বন্যপ্রাণীর তাণ্ডবে চাষ ছেড়ে দেওয়া কৃষকেরাও ফের কৃষিকাজমুখী হচ্ছেন বলেও জানা যায়।

আরও পড়ুন: তিন-তিনটি বাড়িতে হানা, শেষে কপাল পুড়ল দুষ্কৃতীদের! সিসিটিভির সূত্র ধরে পুলিশের জালে ২

advertisement

কালচিনি ব্লকের মেন্দাবাড়ির মত জঙ্গলঘেরা গ্রামগুলিতে হাতির হামলা প্রায় নিত্য দিনের ঘটনা। বুনোদের তাণ্ডব থেকে ফসল বাঁচাতে গিয়ে নাজেহাল হতে হয়েছিল কৃষকদের। হাতির খাদ্য তালিকায় রয়েছে, এমন কোনও ফসলই চাষ করে ঘরে তুলতে পারছিলেন না কৃষকেরা। কৃষকদের কথায় দুবছর আগে সরষে চাষ এক বিঘা জমিতে করতেন তারা।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টিভিই ছিল প্রথম শিক্ষক! আজ সেই মঞ্চেই দাপিয়ে বেড়াচ্ছে ছোট্ট অদ্রিজা, খুদের সাফল্য অনুপ্রেরণার
আরও দেখুন

বর্তমানে এক একজন কৃষক ৪ থেকে ৫ বিঘা জমিতে সরষে চাষ করছেন। কালচিনি ব্লক জুড়ে বর্তমানে প্রায় ২৮০০ হেক্টর জমিতে এই চাষ হচ্ছে বলেও কৃষি দফতর তরফে জানানো হয়। জয়ন্ত রাভা নামের এক কৃষক জানান, “আমাদের অনেক উপকার হয়েছে এই চাষ করে। হাতির হানা থেকে রেহাই পেয়েছি।”

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Agriculture News: কালচিনির কৃষকদের ‘মাস্টারস্ট্রোক’, তছনছ হওয়া মাঠ এখন লক্ষ্মী লাভের খনি! সরষে চাষে ফিরছে ভাগ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল