TRENDING:

Viral Fuchka|| ফুচকা খেতে এসে থতমত কাণ্ড, ছুটতে ছুটতে দেখতে আসছে সবাই, কী কাণ্ড ঘটল?

Last Updated:

Viral Fuchka: আলুমাখা ফুচকা নিয়েই ফুচকা গাড়ির সেন্সরের নীচে ধরলেই স্বয়ংক্রিয় মেশিন থেকে বেরিয়ে আসবে টকজল। এমনই ঘটেছে বসিরহাটের ভেবিয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাটঃ ফুচকার খেতে গিয়ে আর ফুচকাওয়ালা নয়, টক জল দেবে মেশিনেই। আমাদের দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড ফুচকা। কেউ তাকে আদর করে ডাকে গোলগাপ্পা, কেউ আবার বলে পানিপুরি। সর্বত্র স্বাদ যে সমান, তা একেবারেই নয়। তবে স্বাদ ‌যেমনই হোক ফুচকা খেতে সকলেই ভালবাসেন। ফুচকার থেকে লোভ সামলানো খুবই কঠিন।
advertisement

তবে করোনা আবহে লকডাউনে কিছুটা ভাঁটা পড়েছিল ফুচকা বিক্রিতে। রাস্তার লোভনীয় খাবার দেখে জিভে জল আসলেও সে সময় এড়িয়ে চলেছিলেন অনেকে। তবে অতিমারীর দাপট কমতেই ফের ভিড় বেড়েছে জিভে জল আনা এই খাবারে। আর চিরকালের মতো এখনও ফুচকা খাওয়া মানেই অপেক্ষা করা।

আরও পড়ুনঃ অ্যাকয়াটিকায় অরিজিৎ-র কনসার্টের টিকিট কেটেছেন? শুধুমাত্র এ ভাবেই পৌঁছতে পারবেন, নচেৎ নয়

advertisement

তবে এ বার ফুচকা খেতে আর লাইনে দাঁড়াতে হবে না। আলুমাখা ফুচকা নিয়েই ফুচকা গাড়ির সেন্সরের নীচে ধরলেই স্বয়ংক্রিয় মেশিন থেকে বেরিয়ে আসবে টকজল। এমনই ঘটেছে বসিরহাটের ভেবিয়ায়।

View More

ভেবিয়ায় সাদিগাছির যুবক পঙ্কজ মল্লিক নামে এক যুবক বানিয়েছেন কনট্যাক্টলেস এই ফুচকার জলের মেশিনটি। আর যে মেশিন দেখে রীতিমত হতবাক ফুচকাপ্রেমীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জুলফিকার মোল্যা

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Viral Fuchka|| ফুচকা খেতে এসে থতমত কাণ্ড, ছুটতে ছুটতে দেখতে আসছে সবাই, কী কাণ্ড ঘটল?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল