TRENDING:

North 24 Parganas News: মাছের ভেড়িতে মর্মান্তিক দুর্ঘটনা! বাক্সের ঢাকনা পড়ে মৃত্যু প্রৌঢ়ের

Last Updated:

বছর পঞ্চান্ন-এর রবীন্দ্রনাথ বৈরাগী ভোররাতে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মেদিয়া গ্রামের একটি মেছো ভেড়িতে জল ছাড়তে গিয়েছিলেন।  ঠিক সে সময় বাক্সের ঢাকনা পড়ে মৃত্যু হয় তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: ভোর রাতে মেছো ভেড়িতে জল ছাড়তে গিয়ে বাক্সের ঢাকনা পড়ে মৃত্যু প্রৌঢ়ের। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মেদিয়া গ্রামের ঘটনা।
advertisement

পরিবার সূত্রে জানা যায়, গোপালপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গাগরামারি গ্রামের বাসিন্দা বছর পঞ্চান্ন-এর রবীন্দ্রনাথ বৈরাগী ভোররাতে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মেদিয়া গ্রামের একটি মেছো ভেড়িতে জল ছাড়তে গিয়েছিলেন। ঠিক সে সময় বাক্সের ঢাকনা পড়ে যায় তার গায়ে।

আরও পড়ুন: মাথা চারা দিচ্ছে বিলুপ্তপ্রায় ফাইলেরিয়া! উদ্বিগ্নে প্রশাসন

advertisement

তারপর অনেক চেষ্টা করেও তিনি নিজেকে উদ্ধার করতে পারেননি তিনি। বেশ অনেকক্ষণ পর স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বছর পঞ্চান্ন এর রবীন্দ্রনাথ বৈরাগীকে মৃত বলে ঘোষণা করেন।

View More

ইতিমধ্যে মৃত দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মেছোভেড়িতে জল ছাড়তে গিয়ে ওই ব্যক্তি মৃত্যুর ঘটনায় এলাকার পাশাপাশি পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই দু'দিন ব্যস্ততার শেষ নেই সালকিয়ার ব্যবসায়ীদের! এলাকায় যেন 'উৎসব'!
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মাছের ভেড়িতে মর্মান্তিক দুর্ঘটনা! বাক্সের ঢাকনা পড়ে মৃত্যু প্রৌঢ়ের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল