LPG Gas Booking: গ্যাস বুক করেও সিলিন্ডার পাচ্ছেন না? এক ফোনে অভিযোগ! e-KYC-র নয়া নির্দেশিকা জারি
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Shubhagata Dey
Last Updated:
LPG Gas Booking: দেশজুড়ে এলপিজি গ্যাস সরবরাহ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ সামনে আসছে। বিশেষ করে বুকিং করার পরেও অনেক ক্ষেত্রে সময়মতো সিলিন্ডার না পাওয়ার অভিযোগ তুলছেন গ্রাহকেরা। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার জন্য একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে গ্যাস সংস্থাগুলি।
advertisement
1/6

*দেশজুড়ে এলপিজি গ্যাস সরবরাহ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ সামনে আসছে। বিশেষ করে বুকিং করার পরেও অনেক ক্ষেত্রে সময়মতো সিলিন্ডার না পাওয়ার অভিযোগ তুলছেন গ্রাহকেরা। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার জন্য একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে গ্যাস সংস্থাগুলি। বুকিং বা ডেলিভারি সংক্রান্ত কোনও সমস্যা হলে সরাসরি কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
2/6
*ইন্ডেন গ্যাসের গ্রাহকরা এলপিজি সিলিন্ডার বুকিং বা ডেলিভারি সংক্রান্ত অভিযোগ জানাতে ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে ফোন করতে পারেন। এছাড়াও সংস্থার টোল ফ্রি নম্বর ১৮০০-২৩৩-৩৫৫৫-এ যোগাযোগ করেও অভিযোগ দায়ের করা যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নম্বরগুলিতে অভিযোগ নথিভুক্ত হলে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
advertisement
3/6
*এইচপি গ্যাসের ক্ষেত্রেও গ্রাহকদের জন্য আলাদা হেল্পলাইন নম্বর রয়েছে। বুকিং বা ডেলিভারি সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে ৯৪৯৩৬০২২২২ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। পাশাপাশি টোল ফ্রি নম্বর ১৮০০-২৩৩-৩৫৫৫-এ যোগাযোগ করেও পরিষেবা সংক্রান্ত সাহায্য পাওয়া সম্ভব।
advertisement
4/6
*ভারত গ্যাসের গ্রাহকরাও একইভাবে কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন। বুকিং বা ডেলিভারি সংক্রান্ত অভিযোগ জানাতে ৭৭১৫০১২৩৪৫ নম্বরে ফোন করা যাবে। এছাড়াও গ্যাস সিলিন্ডার বুকিংয়ের জন্য টোল ফ্রি নম্বর ১৮০০২২৪৩৪৪-এ যোগাযোগ করার সুবিধা রয়েছে।
advertisement
5/6
*এদিকে গ্যাসের গ্রাহকদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। গ্যাস সংযোগের ক্ষেত্রে e-KYC প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানানো হয়েছে। গ্রাহকদের তথ্য যাচাই এবং পরিষেবা আরও স্বচ্ছ রাখতে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
advertisement
6/6
*এই e-KYC সম্পন্ন করতে প্রথমে pmuy.gov.in অথবা সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর গ্যাস কোম্পানির মোবাইল অ্যাপ ডাউনলোড করে Aadhaar FaceRD অ্যাপের মাধ্যমে মুখ স্ক্যান করে সহজেই e-KYC প্রক্রিয়া সম্পন্ন করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে গ্রাহকদের তথ্য যাচাই সহজ হবে এবং ভবিষ্যতে পরিষেবা দেওয়াও আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG Gas Booking: গ্যাস বুক করেও সিলিন্ডার পাচ্ছেন না? এক ফোনে অভিযোগ! e-KYC-র নয়া নির্দেশিকা জারি