TRENDING:

North 24 Parganas News: আম বাগানের ভেতর থেকে চার ডাকাতকে ধরল পুলিশ

Last Updated:

বসিরহাটের টাকি রোডের পাশে গুলাই চণ্ডি এলাকার আম বাগানের ভেতর থেকে এই চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম আবু বক্কর গাজি, রুহুল আমিন মৃধা, আবুল হামিদ মোল্লা ও আব্দুল্লা মণ্ডল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: টাকি রোডের কাছ থেকে চার সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
advertisement

আরও পড়ুন: সেনার গাড়ির এসিতে গ্যাস ভরার সময় বিস্ফোরণ কাণ্ডে কড়া পদক্ষেপ পুরনিগমের

বসিরহাটের টাকি রোডের পাশে গুলাই চণ্ডি এলাকার আম বাগানের ভেতর থেকে এই চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম আবু বক্কর গাজি, রুহুল আমিন মৃধা, আবুল হামিদ মোল্লা ও আব্দুল্লা মণ্ডল। এই দুষ্কৃতীরা ডাকাতি করার জন্য ভোরবেলায় জড়ো হয়েছিল একটি আম বাগানে। গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরিন্দর সিংয়ের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের সন্ধান করতে থাকে। শেষে তাড়া করে ধরে ফেলে। ধৃতদের কাছে থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ভোজালি, লোহার রড, সাইকেলের চেন সহ ডাকাতি করার একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে।

advertisement

View More

পুলিশ সূত্রে খবর ধৃতদের বিরুদ্ধে ছিনতাই, রাহাজানি সহ একাধিক পুরনো অভিযোগ আছে। এদের প্রত্যেকের বাড়ি দণ্ডিরহাটের সোলাদানা গ্রামে। বেশ কিছুদিন ধরে পুলিশ এইচার দুষ্কৃতীকে খুঁজছিল বলে জানা গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষাধিক মানুষের দুর্ভোগের অবসান! সহজ হতে চলেছে ভূতনি দ্বীপে যাতায়াত
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: আম বাগানের ভেতর থেকে চার ডাকাতকে ধরল পুলিশ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল