TRENDING:

North 24 Parganas News: গ্রামবাসীদের চেষ্টায় বিহারের বাড়িতে ফিরে গেলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে

Last Updated:

বিহারের মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল বাদুড়িয়া থেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বিহারের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পথ ভুলে চলে এসেছিলেন বাদুড়িয়ার আটঘরা এলাকায়। শেষ পর্যন্ত গ্রামবাসীদের সহযোগিতায় তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন পরিবারের সদস্যরা।
advertisement

আরও পড়ুন: প্রথম বিধবা বিবাহ করেছিলেন, তবুও বিস্মৃতির অতলে শিক্ষক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন

গত ৩ মাস ধরে বাদুড়িয়ার আটঘরা এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন ওই ব্যক্তি। ঘটনাটি নজর এড়ায়নি এলাকার মানুষের। কিন্তু কে তিনি? কোথা থেকে এসেছেন? অনেকেই ওই ভবঘুরের সঙ্গে কথা বলে নাম-পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু কারও কাছেই কিছু বলতে চাইতেন না তিনি। মাঝে মধ্যে দুর্বোধ্য ভাষায় কী যে বিড়বিড় করতেন তাও বোঝা যেত না। এলাকার গ্রাম্য চিকিৎসক রফিকুজ্জামান নিয়ম করে ওই ব্যক্তির কাছে গিয়ে প্রতিদিন নাম-ঠিকানা জিজ্ঞেস করার চেষ্টা করতেন। এইভাবে তিনি বেশ কিছু তথ্য পান।

advertisement

View More

ওই গ্রামীণ চিকিৎসক গত তিন মাস ধরে এইভাবেই তথ্য সংগ্রহ করেছেন। আর তাতেই জানতে পারেন ওই নিখোঁজ ভবঘুরের বাড়ি বিহারের সিটামরাটি জেলার বাজিতপুর এলাকায়। তারপর গ্রামবাসীরা বিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তাদের মাধ্যমেই ওই ব্যক্তির পরিবারের সঙ্গে মোবাইলে কথা হয়। এদিন ওই ভবঘুরের পরিজনরা বিহার থেকে বাদুড়িয়ায় এসে পৌঁছন। অবশেষে গ্রামীণ চিকিৎসক রফিকুজ্জামান, আব্দুল হামিদ ফাইজি সহ গ্রামবাসীরা তাঁকে পরিবারের হাতে তুলে দেন। বিদায়কালে ওই পরিবার গ্রামবাসীদের ধন্যবাদ জানাতে ভোলেননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: গ্রামবাসীদের চেষ্টায় বিহারের বাড়িতে ফিরে গেলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল