TRENDING:

North 24 Parganas News: উৎসবের মরশুমে চুরি আটকাতে গ্রাম সুরক্ষা কমিটি তৈরির পরামর্শ পুলিশের

Last Updated:

চলছে উৎসবের মরশুম। আর সেই মরসুমেই জেলায় সক্রিয় চোরের দল। বাড়ি ফাঁকা রেখে কোথাও গেলেই হানা দিচ্ছে চোরের দল। এধরনের ঘটনায় অতিষ্ট হয়ে উঠছে বাগদার এলাকার গ্রামের মানুষ। চুরি আটকাতে তাই গ্রাম সুরক্ষা কমিটি তৈরির পরামর্শ পুলিশের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : চলছে উৎসবের মরশুম। আর সেই মরসুমেই জেলায় সক্রিয় চোরের দল। বাড়ি ফাঁকা রেখে কোথাও গেলেই হানা দিচ্ছে চোরের দল। এধরনের ঘটনায় অতিষ্ট হয়ে উঠছে বাগদার এলাকার গ্রামের মানুষ। চুরি আটকাতে তাই গ্রাম সুরক্ষা কমিটি তৈরির পরামর্শ পুলিশের। দুর্গাপুজোর পর এবার কালীপুজো। উত্তর ২৪ পরগনা জেলা শহর বাগদাতেও ধুমধামে হয় কালীপুজো। দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে এই এলাকায়। এলাকার বহু মানুষ সন্ধায় ঠাকুর দেখতে যান। আর সেই সময় ফাঁকা বাড়ি থাকলেই বিভিন্ন ভাবে তালা ভেঙে ঘরে ঢুকে সর্বস্ব লুঠ করছে চোরের দল।
advertisement

পুজোর সময় এই ধরনের অভিযোগ পাওয়ার পর এবার বিষয়টিকে গুরুত্ব দিয়ে গ্রাম সুরক্ষা কমিটি তৈরির পরামর্শ খোদ পুলিশেরই। চুরি ডাকাতি সহ দুষ্কৃতিদের l উৎপাত কমাতে এবার এই ভাবনা চিন্তা বাগদা প্রশাসনের। কালীপুজোর আগেই তাই থানার পক্ষ থেকে বাগদার বিভিন্ন এলাকায় গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করে প্রচার চালাচ্ছে বাগদা পুলিশ। অ্যাওয়ারনেস ক্যাম্পের মধ্যে দিয়ে বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল সাহা গ্রাম সুরক্ষা কমিটি তৈরি করার নির্দেশ দেন।

advertisement

আরও পড়ুনঃ কালীপুজোকে ঘিরে সেজে উঠছে বারাসত! নজর থাকবে এই পুজোগুলিতে

এছাড়াও, এলাকার মানুষদের সুরক্ষা দেওয়ার জন্য গ্রামবাসীদের বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুরো বাড়ি ফাঁকা রেখে ঠাকুর দেখতে যেতে মানা করা হয়েছে। সন্দেহ জনক কিছু মনে হলেই সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর কোথাও বলা হচ্ছে। ফলে গ্রাম সুরক্ষার কমিটির মাধ্যমে গ্রামের আইন শৃঙ্খলার পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে বলেই মনে মনে করছেন গ্রামের মানুষ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: উৎসবের মরশুমে চুরি আটকাতে গ্রাম সুরক্ষা কমিটি তৈরির পরামর্শ পুলিশের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল