TRENDING:

Indian Railways: বীরত্বের জন্য তিন সেনার পদকজয়ীদের জন্য এবার থেকে বিনা খরচে আজীবন ট্রেনের প্রথম শ্রেণীতে ভ্রমণের সুযোগ

Last Updated:

Indian Railways: সাহসিকতার ভারতের তিন বাহিনীর যে সব সেনা জওয়ানরা পুরস্কার পাবেন, তারা এবার থেকে সারা জীবন বিনা খরচে ট্রেনের উচ্চ শ্রেণীর কামরায় ভ্রমণের সুযোগ পাবেন। জওয়ানদের অবর্তমানে তাদের স্ত্রী এবং কোনও কোনও ক্ষেত্রে তাদের পিতা-মাতাও সেই সুযোগ পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সাহসিকতার জন্য পদক প্রাপ্ত সেনা, নৌ সেনা এবং বায়ু সেনার জওয়ানরা এবার থেকে আজীবন বিনা খরচে ট্রেনে যাতায়াত করার সুযোগ পাবেন। শুধু তাই নয়, যে কোনও ট্রেনের প্রথম শ্রেণী, টু টিয়ার এসি এবং এসি চেয়ার কারেও বিনা খরচে যাতায়াত করার সুযোগ পাবেন পদকজয়ীরা।
সেনার পদকজয়ীজের জন্য বড় সুযোগ
সেনার পদকজয়ীজের জন্য বড় সুযোগ
advertisement

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, এই সুবিধা শুধু সেই সেনা জওয়ান বা আধিকারিকই পাবে না, পাবেন পরিবারের সদস্যরাও। এই সিদ্ধান্তকে যুগান্তকারী মনে করা হচ্ছে।

কারা এই সুবিধা পাবেন?

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সাহসিকতার জন্য পদকপ্রাপ্ত বায়ুসেনা, নৌসেনা এবং স্থলসেনা বাহিনীর জওয়ানরা এই সুবিধা পাবেন। স্ত্রী বা স্বামীহারা পুরুষ বা মহিলা তাদের পরবর্তী বিয়ে না করা পর্যন্ত এই সুবিধা পাবেন। সেই সঙ্গে কেউ যদি মরণোত্তর এই সম্মান পান এবং তিনি যদি অবিবাহিত থাকেন, তা হলে ওই সেনা জওয়ানের পিতা-মাতাকে সেই সম্মান দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: বিহারে ট্রেনের লাইনে পিক ফেলতে গিয়েছিলেন ব্যক্তি, মুহূর্তে ছুটে এল হাওড়াগামী বন্দে ভারত! তারপর…

এই সিদ্ধান্তের ফলে পদকপ্রাপ্তেরা তাদের পরিবার এবং এক সঙ্গী ট্রেনের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর এসি এবং এসি চেয়ারকারে যাতায়াতের সুযোগ পাবেন। এই সুযোগ সারা জীবনের জন্য পাবেন সুবিধাভোগীরা। কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপের জেরে সেনা জওয়ানদের সাহসিকতার স্বীকৃতি দিতে চাইছে, সেই সঙ্গে সেনা জওয়ান বা তাদের অবর্তমানে পরিবার যাতে সারাজীবন রেলে সম্মানের সঙ্গে যাতায়াত করতে পারেন তা-ও নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ করেছে ভারতীয় রেল।

advertisement

আরও পড়ুন: গভীর রাতে কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড! পাটুলিতে পর পর শ্যুটআউট, মৃ*ত্যু যুবকের, আহত আরও এক

সেরা ভিডিও

আরও দেখুন
'রান্নাঘরে কাঁদছে মা...' প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে এগিয়ে এলেন পাড়ার মহিলারাই! গয়েশপুরের ১৪ নম্বর ওয়ার্ডে কী ঘটছে দেখুন!
আরও দেখুন

যুদ্ধ বা অন্যান্য সাহসিকতার জন্য তিন সেনার জওয়ানদের নানৈা পুরস্কার দেওয়া হয়। যার মধ্যে রয়েছে পরম বীর চক্র, মহা বীর চক্র, বীর চক্র, অশোক চক্র, কৃতী চক্র এবং শৌর্য চক্র। এই সব পুরস্কার যারা পাবেন তাঁরা এবং তাদের অবর্তমানে তাদের স্ত্রী বা পিতা-মাতা এই সম্মান পাবেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: বীরত্বের জন্য তিন সেনার পদকজয়ীদের জন্য এবার থেকে বিনা খরচে আজীবন ট্রেনের প্রথম শ্রেণীতে ভ্রমণের সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল