TRENDING:

Petrol : বাইক পাবে ২০০ টাকার পেট্রোল, চার চাকা ২০০০ টাকার! এনার্জি লকডাউন কি তা হলে হচ্ছেই? দেশের এক পেট্রোল পাম্পে নতুন নির্দেশিকা

Last Updated:

Energy Lockdown : এনার্জি লকডাউনের পথে দেশ! কোলহাপুরের এক পেট্রোল পাম্পে নতুন নির্দেশিকা। বাইক ও গাড়ির জন্য চালু হল নিয়ম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি। ফলে সারা বিশ্বে তেলের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। যদিও ভারত সরকার বারবার স্পষ্ট করেছে, দেশে পেট্রোল-ডিজেলের কোনও ঘাটতি নেই। তবুও অনেক এলাকায় প্যানিক বায়িং দেখা যাচ্ছে।
পেট্রোল পাম্পে নতুন নির্দেশিকা।
পেট্রোল পাম্পে নতুন নির্দেশিকা।
advertisement

এই পরিস্থিতি মোকাবিলা এবং গুজবের কারণে মজুত রাখার প্রবণতা বাড়ছে। সেটাই রোধ করার জন্য কোলহাপুর জেলা প্রশাসন কঠোর নিয়ম আরোপ করেছে। এই বিধিনিষেধ ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

সূত্রের খবর অনুযায়ী, দু’চাকার যানবাহনকে সর্বোচ্চ ২০০ টাকা মূল্যের পেট্রোল-ডিজেল দেওয়া হবে। চার চাকার যানবাহনের জন্য সর্বোচ্চ ২০০০ টাকা মূল্যের তেল পাওয়া যাবে। এর পাশাপাশি প্রশাসন ক্যান, বোতল বা ড্রামে পেট্রোল-ডিজেল দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। জেলা প্রশাসন স্পষ্ট করেছে, এই নিয়ম ভাঙলে পেট্রোল পাম্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকী লাইসেন্স বাতিল হতে পারে।

advertisement

প্রশাসন আশঙ্কা করছে, গুজবের কারণে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করছেন। যার ফলে কৃত্রিম ঘাটতির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ। জেলা শাসক সাধারণ জনগণকে অনুরোধ করেছেন, তারা গুজবের ওপর বিশ্বাস করবেন না এবং শুধুমাত্র সাধারণ প্রয়োজন অনুযায়ী তেল নিন, যাতে সকলের জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যায়।

advertisement

কোলহাপুরের পর জালনাতেও পেট্রোল-ডিজেল বিক্রয়ের সীমা নির্ধারণ করা হয়েছে। জালনা জেলার শাসকও গুজব এবং বাড়তে থাকা ভিড়ের কারণে তেলের বিক্রয়ের সীমা নির্ধারণের নির্দেশ দিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, চার চাকার যানবাহনের জন্য সর্বোচ্চ ২,০০০ টাকা এবং দু’চাকার যানবাহনের জন্য শুধুমাত্র ২০০ টাকার তেল পাওয়া যাবে।

আরও পড়ুন- বীরত্বের জন্য তিন সেনার পদকজয়ীদের জন্য এবার থেকে বিনা খরচে আজীবন ট্রেনের প্রথম শ্রেণীতে ভ্রমণের সুযোগ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রান্নাঘরে কাঁদছে মা...' প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে এগিয়ে এলেন পাড়ার মহিলারাই! গয়েশপুরের ১৪ নম্বর ওয়ার্ডে কী ঘটছে দেখুন!
আরও দেখুন

যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। অনেক দেশে সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ভারত-সহ তেল আমদানির উপর নির্ভরশীল দেশগুলোতে এটি মানসিক চাপ এবং গুজবের আকারে প্রকাশ পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব ঘাটতি না থাকলেও হরমুজকে কেন্দ্র করে অনিশ্চয়তা প্যানিক বায়িং বাড়িয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Petrol : বাইক পাবে ২০০ টাকার পেট্রোল, চার চাকা ২০০০ টাকার! এনার্জি লকডাউন কি তা হলে হচ্ছেই? দেশের এক পেট্রোল পাম্পে নতুন নির্দেশিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল