TRENDING:

Nadia News: সিসিটিভি ফুটেজ ধরিয়ে দিল ভ্যান চোরদের

Last Updated:

ফেরিওয়ালার ভ্যান চুরি করে পালাচ্ছিল দুই যুবক। সিসিটিভি ফুটেজ দেখে তাদের ধরল এলাকাবাসী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: সিসিটিভি ক্যামেরার ফুটেজ ধরিয়ে দিল দুই ভ্যান চোরকে। শান্তিপুরের ১২ নম্বর ওয়ার্ডের ঘটনা। এলাকার মানুষ ভ্যান চুরির অভিযোগে ওই দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
advertisement

নদিয়ার শান্তিপুরের ভবানী পাড়া এবং চৈতলর পাড়ার এলাকাবাসীরা হাতেনাতে ওই দুই ভ্যান চোরকে পাকড়াও করে। স্থানীয় সূত্রে খবর, চাপড়ার বাসিন্দা কলিমুদ্দিন শেখ গত আট-দশ বছর ধরে শান্তিপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভাঙাচোরা জিনিস কিনে নিত এলাকাবাসীদের কাছ থেকে। এদিন তিনি নিজের ভ্যান নিচে রেখে একটি বাড়ির ভিতর ঢোকেন পরিতক্ত ভাঙা জিনিস কিনতে। পরে বেরিয়ে দেখেন ভ্যান উধাও।

advertisement

আরও পড়ুন: স্নাতক হতে গেলে পড়তে হবে আরও এক বছর বেশি! জাতীয় শিক্ষানীতি মেনে বদলে গেল কলেজের নিয়ম

সঙ্গে সঙ্গে কলিমুদ্দিন শেখ নামে ওই ভাঙা জিনিসের কারবারি পাড়ার ছেলেদের গোটা বিষয়টি জানান। তারা সঙ্গে সঙ্গে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। তাতেই দেখা যায় দুই যুবক ওই ভ্যান নিয়ে যাচ্ছে। এরপরই তৎপর হয়ে ওঠে এলাকাবাসী। তারা পাশের পাড়া থেকে ওই কারবারির ভ্যান সহ দুই চোরকে হাতেনাতে পাকড়াও করে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। শান্তিপুর থানার পুলিশ এসে আটক ২ যুবককে ধরে থানায় নিয়ে যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সিসিটিভি ফুটেজ ধরিয়ে দিল ভ্যান চোরদের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল