কৃষ্ণনগরে চলছিল জুয়ার আসর, হানা দিল পুলিশ! গ্রেফতার তিন জুয়াড়ি
- Published by:Ratnadeep Ray
- local18
Last Updated:
জুয়া খেলা আইনত নিষিদ্ধ, তবে পুলিশি নজরদারি এড়িয়ে, লুকিয়ে দিব্যি চলে জুয়া খেলা। এবার জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরে।
নদিয়া, সমীর রুদ্র: জুয়া খেলা আইনত নিষিদ্ধ, তবে পুলিশি নজরদারি এড়িয়ে, লুকিয়ে দিব্যি চলে জুয়া খেলা। এবার জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরে।
জুয়ার আসরে হানা দিয়ে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। ধৃতেরা হলেন সুভাষ নগরের বাসিন্দা মোহন মণ্ডল, কালীনারায়ণপুরের বাসিন্দা আকাশ মণ্ডল এবং কৃষ্ণনগরের জোড়া মসজিদ এলাকার বাসিন্দা প্রেম ভুই মালী।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কৃষ্ণনগরের গোহাট এলাকায় জুয়ার আসর বসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করে তারা। ওই তিন জন পুলিশের হাতে ধরা পড়লেও বাকিরা পালাতে সমর্থ হয়। ধৃতদের কাছে তল্লাশি চালিয়ে ২২৫০ টাকা-সহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার হয়। এরপরই পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের রবিবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এই ধরনের কাজে যে কঠোক পদক্ষেপ করা হবে তার বার্তা দেওয়া হয়েছে। জুয়া খেলা নিষিদ্ধ হলেও রাজ্যের বিভিন্ন এলাকায় লুকিয়ে এই ধরনের অবৈধ কাজে লিপ্ত থাকেন কিছু ব্যক্তি, পুলিশ এই নিয়ে কঠোর পদক্ষেপ করতে পারে যে কোনও দিন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 22, 2026 5:27 PM IST










