advertisement

পুত্রসন্তানের জন্ম দিতে পারেননি, স্ত্রীকে গলা কেটে খুনই করে ফেলল ৩ কন্যার বাবা! পরে থানায় আত্মসমর্পণ

Last Updated:

পুত্রসন্তানের অপেক্ষায় অধৈর্য স্বামী! ভয়ঙ্কর পরিণতি হল ৩ সন্তানের জননী স্ত্রীর। জামুইতে ভয়াবহ কাণ্ড। ঘটনার খবর পেয়ে মৃতার পরিবার পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পর পর ৩ কন্যাসন্তান, পুত্র না পেয়ে স্ত্রীর গলা কেটে ফেলল স্বামী! থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
পর পর ৩ কন্যাসন্তান, পুত্র না পেয়ে স্ত্রীর গলা কেটে ফেলল স্বামী! থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
বিহারের জামুই জেলায় পুত্রসন্তান না হওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তিন কন্যাসন্তানের জন্ম দেওয়ায় ক্ষুব্ধ স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করে। ঘটনার পর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে।
নগর থানার অন্তর্গত আমরথ গ্রামে এই ঘটনা ঘটে। মৃতার নাম তরানা খাতুন (২৬)। অভিযোগ, তাঁর স্বামী ইরফান আনসারি গলা কেটে খুন করে তাঁকে। ঘটনার পর ইরফান আনসারি থানায় গিয়ে আত্মসমর্পণ করে। তবে শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, তরানা খাতুন সম্প্রতি তাঁর তৃতীয় কন্যাসন্তানের জন্ম দেন। পুত্রসন্তান না হওয়াকে কেন্দ্র করে স্বামী ও শ্বশুরবাড়ির তরফে প্রায়ই অশান্তি চলত। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েতের বৈঠকও হয়, কিন্তু স্থায়ী সমাধান মেলেনি।
advertisement
ঘটনার খবর পেয়ে মৃতার পরিবার পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদ এবং পুত্রসন্তান না হওয়ার মানসিকতা থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পলাতক শ্বশুরবাড়ির সদস্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুত্রসন্তানের জন্ম দিতে পারেননি, স্ত্রীকে গলা কেটে খুনই করে ফেলল ৩ কন্যার বাবা! পরে থানায় আত্মসমর্পণ
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement