TRENDING:

Nadia Temple Tourism: সপ্তাশ্ব টেনে নিয়ে যায় রথ! নবদ্বীপের এই মন্দিরে ভক্তদের অন্যতম বৈশিষ্ট্য সূর্যদেবের মূর্তি

Last Updated:
Nadia Temple Tourism:মন্দির চত্বরে এক পাশে সযত্নে সংরক্ষিত এই অনন্য ভাস্কর্যটি দর্শনার্থীদের বিশেষভাবে টানছে। সারা বছর ধরেই দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের ভিড়ে মুখরিত থাকে মন্দির প্রাঙ্গণ, আর জন্মস্থান দর্শনের পাশাপাশি অনেকেই এই রথের সামনে প্রণাম জানাতে ভোলেন না।
advertisement
1/6
সপ্তাশ্ব টেনে নিয়ে যায় রথ! নবদ্বীপের এই মন্দিরে অন্যতম বৈশিষ্ট্য সূর্যদেবের মূর্তি
নদিয়ার শ্রীচৈতন্য ভূমি নবদ্বীপের প্রাচীন মায়াপুরে অবস্থিত শ্রীচৈতন্য জন্মস্থান মন্দিরে ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এক বিশালাকৃতির সূর্যদেবের রথ।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
মন্দির চত্বরে এক পাশে সযত্নে সংরক্ষিত এই অনন্য ভাস্কর্যটি দর্শনার্থীদের বিশেষভাবে টানছে। সারা বছর ধরেই দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের ভিড়ে মুখরিত থাকে মন্দির প্রাঙ্গণ, আর জন্মস্থান দর্শনের পাশাপাশি অনেকেই এই রথের সামনে প্রণাম জানাতে ভোলেন না।
advertisement
3/6
রথটিতে দেখা যায় সূর্যদেব স্বয়ং রথে আসীন, সামনের দিকে সারথি রাশ টেনে রথ পরিচালনা করছেন এবং সাতটি সাদা ঘোড়া সমান তালে সেই রথ টেনে নিয়ে চলেছে।
advertisement
4/6
পৌরাণিক বিশেষজ্ঞ সুধীর গোস্বামী জানান, পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, সূর্যদেবের রথ সাতটি ঘোড়ায় টানা হয়—যা সপ্তাহের সাত দিন এবং আলোর সাতটি রশ্মির প্রতীক। এই প্রতীকী ব্যাখ্যা রথটিকে শুধু শিল্পকর্ম নয়, গভীর আধ্যাত্মিক তাৎপর্যও প্রদান করেছে।
advertisement
5/6
রথের নির্মাণশৈলীতে সূক্ষ্ম কারুকার্য লক্ষণীয়। ঘোড়াগুলির গতিময় ভঙ্গি, সারথির দৃঢ় উপস্থিতি এবং সূর্যদেবের জ্যোতির্ময় মূর্তি মিলিয়ে এটি এক অনন্য দর্শনীয় নিদর্শন। ভক্তদের বিশ্বাস, সূর্যদেব শক্তি, স্বাস্থ্য ও জীবনীশক্তির আধার।
advertisement
6/6
তাই অনেকেই রথ দর্শন করে পরিবারের মঙ্গল ও সুস্বাস্থ্যের প্রার্থনা করেন। মন্দির কর্তৃপক্ষের মতে, শ্রীচৈতন্যদেবের জন্মস্থান দর্শনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই এই সূর্যদেবের রথ স্থাপন করা হয়েছে। আধ্যাত্মিক আবহে ভরা মায়াপুরে এই রথ আজ দর্শনার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Nadia Temple Tourism: সপ্তাশ্ব টেনে নিয়ে যায় রথ! নবদ্বীপের এই মন্দিরে ভক্তদের অন্যতম বৈশিষ্ট্য সূর্যদেবের মূর্তি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল