ফটক পাড়ার পাশেই অবস্থিত চাঁদনি পাড়া। সেখানেও আরাধনা হয় বিশাল গোপাল মূর্তির। এখানকার প্রতিমার উচ্চতা প্রায় ১৫ ফুট। গত ৬১ বছর ধরে দোলের সময় এই পুজো হয়ে আসছে। সব মিলিয়ে দোলকে কেন্দ্র করে শান্তিপুর জমজমাট গোপাল পুজোয় মেতে ওঠে।
আরও পড়ুন: সরকারি স্কুলে চাকরির জোটেনি তো কী হয়েছে! একরাশ স্বপ্ন চোখে নিয়ে বিনামূল্যেই চলছে শিক্ষাদান
advertisement
চাঁদনি পাড়ার পুজো উদ্যোক্তারা জানান, তাঁদের পুজো ৬১ বছরের পুরনো হলেও সুবিশাল গোপাল মূর্তি আসছেন গত ৩৮ বছর ধরে। অনেকেই মানত করে পুজো দেন এখানে। নানান ফল ও মিষ্টির ডালি দিয়ে সাজানো হয় গোপালের ভোগ। শান্তিপুরের এই গোপাল পুজো দেখতে ভিড় করেন দূর দূরান্তের মানুষ।
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 09, 2023 12:56 PM IST





