TRENDING:

Nadia News: প্রকাশ্য দিবালোকে টোটো থেকে মহিলার ব্যাগ ছিনতাই! পিছন থেকে আসা বাইক আরোহীর কীর্তি

Last Updated:

ব্যাগে পাঁচ হাজার টাকা, একটি মোবাইল ফোন সহ বেশ কিছু জামাকাপড় ছিল। কিন্তু ওই সময় ব্যাগ রক্ষা করতে গিয়ে টোটো থেকে পড়ে আঘাত পাওয়া দিদিকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীর পিছনে ধাওয়া করা সম্ভব হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: ভরদুপুরে প্রকাশ্য দিবালোকে টোটোয় বসা মহিলার ব্যাগ নিয়ে চম্পট বাইক আরোহীর। সুধা সরকার নামে ওই মহিলা শান্তিপুরে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে আসছিলেন। সেই সময় পেছন থেকে বাইকে করে এক অল্পবয়সী যুবক এসে তাঁর হাতে থাকা ব্যাগ টান মেরে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই সময় নিজের ব্যাগ বাঁচাতে গিয়ে টোটো থেকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান সুধাদেবী।
advertisement

আরও পড়ুন: রক্তের সঙ্কট দূর করতে উদ্যোগী ডেপুটি স্পিকার

প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। ছিনতাইয়ের শিকার হ‌ওয়া সুধা সরকারের সঙ্গে ছিলেন তাঁর ভাই নকুল সরকার। তিনি জানান, দিদির ব্যাগে পাঁচ হাজার টাকা, একটি মোবাইল ফোন সহ বেশ কিছু জামাকাপড় ছিল। কিন্তু ওই সময় ব্যাগ রক্ষা করতে গিয়ে টোটো থেকে পড়ে আঘাত পাওয়া দিদিকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীর পিছনে ধাওয়া করা সম্ভব হয়নি। আর‌ও জানা গিয়েছে, ছিনতাইকারী যুবক মুখে রুমাল বেঁধে বাইকে করে এসেছিল। তাই তার মুখ দেখা সম্ভব হয়নি।

advertisement

View More

এই ঘটনায় টোটো চালক লিটন মণ্ডল কার্যত হতভম্ব হয়ে যান। কারণ এমন অভিজ্ঞতা এর আগে তাঁর হয়নি। তিনি জানান ওই মহিলা ভাইকে নিয়ে দিগনগর থেকে টোটোয় উঠেছিলেন, আত্মীয়ের বিয়ে উপলক্ষে হরিপুরে আসছিলেন। এদিকে আহত সুধা সরকার প্রাথমিক চিকিৎসার পর শান্তিপুর থানায় গিয়ে এই ছিনতাইয়ের বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: প্রকাশ্য দিবালোকে টোটো থেকে মহিলার ব্যাগ ছিনতাই! পিছন থেকে আসা বাইক আরোহীর কীর্তি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল