TRENDING:

Murshidabad News: নতুন ট্রান্সফর্মারের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ

Last Updated:

নতুন ট্রান্সফর্মার বসানোর দাবিতে বিদ্যুৎ দফতরের অফিসের সামনে বিক্ষোভ দেখান রঘুনাথপুরের মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: তীব্র গরমে নাজেহাল মানুষ। এই অবস্থায় বিদ্যুতের লাইনের সমস্যার জন্য মাঝেমধ্যেই আলো-পাখা বন্ধ হয়ে যাচ্ছে ফরাক্কার রঘুনাথপুরে। ফলে কষ্ট আরও বাড়ছে গ্রামবাসীদের। এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়ে এলাকায় বিদ্যুতের নতুন ট্রান্সফর্মার বসানোর দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন তাঁরা।
advertisement

আরও পড়ুন: ৫২ দিন ধরে কাজ নেই, বকেয়া বেতন‌ও! দুর্গাপুরে সাফাই কর্মীদের বিক্ষোভ

নতুন ট্রান্সফর্মার বসানোর দাবিতে বিদ্যুৎ দফতরের অফিসের সামনে বিক্ষোভ দেখান রঘুনাথপুরের মানুষ। স্থানীয় বাসিন্দা অভিযোগ, রঘুনাথপুর এলাকায় সন্ধে হলেই বিদ্যুতের চরম সমস্যা দেখা দেয়। এর ফলে ছেলে-মেয়েদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য গত কয়েক বছর ধরে বারবার এলাকায় নতুন ট্রান্সফর্মার বসানোর দাবি জানালেও কোনও লাভ হয়নি বলে তাঁরা জানান। এরই প্রতিবাদে ফরাক্কা ব্যারেজের ইলেকট্রিক অফিসের সামনে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষ। পরে ফরাক্কা ব্যারেজের ইলেকট্রিক অফিসের স্থানীয় ম্যানেজারের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তাঁরা।

advertisement

View More

গ্রামবাসীদের এই বৃক্ষ প্রসঙ্গে ফরাক্কা ব্যারেজের ইলেকট্রিক অফিসের ম্যানেজার জানান, রঘুনাথপুরে নতুন ট্রান্সফর্মার বসানোর যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। কিন্তু গাছের জন্য সমস্যার সমাধান হচ্ছে না। এদিকে গ্রামবাসীরা জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনের তারা আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

কৌশিক অধিকারী

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: নতুন ট্রান্সফর্মারের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল