advertisement

Murshidabad News: মুর্শিদাবাদের কচিকাঁচাদের তাক লাগানো ট্যালেন্ট! তৈরি করে ফেলল জল সংরক্ষণ পদ্ধতির মডেল, বিজ্ঞান প্রদর্শনীতে চমকের পর চমক

Last Updated:

Murshidabad News: কথায় আছে 'জলই জীবন'! আর বর্তমানে জল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার বিজ্ঞান প্রদর্শনীতে মডেলের মাধ্যমে জলছত্র, জলচক্র ও জল সংরক্ষণের নানা খুঁটিনাটি তুলে ধরল মুর্শিদাবাদের স্কুল পড়ুয়ারা।

+
মুর্শিদাবাদের

মুর্শিদাবাদের পড়ুয়াদের তৈরি জল সংরক্ষণ পদ্ধতি মডেল

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ জল সংরক্ষণ নিয়ে গোটা বিশ্বে প্রচার চলছে। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম ও জীবজগৎকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে যে পরিমাণ নিরাপদ জলের প্রয়োজন, সেটাই মিলবে না— বিভিন্ন সমীক্ষা থেকে এমন তথ্যও উঠে এসেছে। ছোট্ট বয়সেই এই সার কথা বুঝে গিয়েছে মুর্শিদাবাদের কচিকাঁচারা। এবার তাঁদের তৈরি মডেলে ফুটে উঠল জল সংরক্ষণ পদ্ধতি।
কুসংস্কার থেকে মানুষকে দূরে সরাতে বিজ্ঞান প্রদর্শনীতে অভিনব বার্তা খুদেদের। স্কুল পড়ুয়াদের নিয়ে ৪০ বছর পূর্তিতে বহরমপুরে পোস্টার ও মডেল প্রদর্শনী আয়োজন করা হল। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে এই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই তুলে ধরা হয়, জলছত্র থেকে জলচক্র, জল সংরক্ষণের নানা খুঁটিনাটি। কীভাবে সবটা করা হবে তা তুলে ধরেন খুদে ‘বিজ্ঞানী’ পড়ুয়ারা।
advertisement
আরও পড়ুনঃ পটাশপুরে বিরাট অভিযান! একযোগে অ্যাকশনে পুলিশ-প্রশাসন-আবগারি দফতর, নষ্ট করা হল বিঘার পর বিঘা পোস্ত জমি
ছাত্রছাত্রীদের কথায়, সমাজে বিভিন্ন কুসংস্কার আছে। ডাইনি অপবাদ দিয়ে এক যুবতীকে অত্যাচার করা হয় যার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিজ্ঞান মডেলে তা তুলে ধরা হয়েছে। এছাড়াও মানুষের জন্মগত অধিকার ছিল জল। কিন্তু সেই জল আজ পণ্যে পরিণত হয়েছে। শুধু পাঠ্য পুস্তকে বিজ্ঞান জানা নয়, পাঠ্যপুস্তকের বাইরে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমনস্ক গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিক্ষক-শিক্ষিকারা বলছেন, এই মুহূর্তে জল সংরক্ষণ সবচেয়ে বড় ভাবনার জায়গা। একটা বড় অংশের পড়ুয়াদের বিজ্ঞান মডেলে সেটাই ফোকাসে থেকেছে। সেচ ব্যবস্থার প্রচলিত ধারণা বদলাতে এবং ভূগর্ভস্থ জলের অপচয় বন্ধে বিন্দু বা ফোঁটা সেচ ব্যবহার, জলের অপচয় রুখতে বাড়ির ছাদে লাগানো ট্যাঙ্কে জলের স্তর মাপার জন্য ইন্ডিকেটর ব্যবহার, ছাদের জল ও এমনকি দূষিত জলকে পরিস্রুত করে কৃষিকাজে লাগানো বা আর্সেনিক যুক্ত জলকে পানযোগ্য করে তোলার মতো নানা ধরনের প্রযুক্তি মডেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে জেলার স্কুল পড়ুয়ারা। এর সঙ্গে যুক্ত হয়েছে প্লাস্টিক-মুক্ত মুর্শিদাবাদ গড়ার ভাবনাও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদের কচিকাঁচাদের তাক লাগানো ট্যালেন্ট! তৈরি করে ফেলল জল সংরক্ষণ পদ্ধতির মডেল, বিজ্ঞান প্রদর্শনীতে চমকের পর চমক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement