advertisement

Murshidabad News: জেলা আদালত উড়িয়ে দেওয়ার হুমকি, ই-মেলে হুঁশিয়ারি পেতেই বহরমপুরে হুলুস্থুল কাণ্ড! নিশ্ছিদ্র নিরাপত্তা এলাকায়

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদ জেলা আদালতে বোমাতঙ্ক। ই-মেলে আদালত উড়িয়ে দেওয়ার হুমকি। তারপরেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বহরমপুর আদালতে ডগ স্কোয়ার্ড নিয়ে তদন্তে পুলিশ 
বহরমপুর আদালতে ডগ স্কোয়ার্ড নিয়ে তদন্তে পুলিশ 
বহরমপুর, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার শুনানির দায়িত্বভার যখন বিভিন্ন আদালতের বিচারপতিরা গ্রহণ করছেন, ঠিক সেই সময়েই চাঞ্চল্য ছড়াল বহরমপুরে। মুর্শিদাবাদ জেলা জজ কোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জেলা বিচারপতির উদ্দেশে একটি ই-মেল আসার পরই তীব্র বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে।
সূত্রের খবর, ই-মেলে উল্লেখ করা হয় যে নির্দিষ্ট SIR প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত না হলে আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটানো হবে। হুমকির খবর সামনে আসতেই দ্রুত তৎপর হয় প্রশাসন। সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলা পুলিশ-এর বোম স্কোয়াড টিম, ডগ স্কোয়াড এবং বিশাল পুলিশবাহিনী আদালত চত্বরে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। আদালত চত্বর ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। প্রতিটি কক্ষ, করিডর ও আশপাশের এলাকা খতিয়ে দেখা হয়।
advertisement
advertisement
আদালতে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী এবং সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এই বিষয়ে আদালতের আইনজীবী আবুবাক্কার সিদ্দিকী কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “একটি হুমকি ই-মেল এসেছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, SIR প্রক্রিয়া সঠিকভাবে না চললে আদালত চত্বর বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বিচারব্যবস্থাকে ভয় দেখিয়ে প্রভাবিত করার যে কোনও চেষ্টা অত্যন্ত নিন্দনীয়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ই-মেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনায় আইনজীবী মহল থেকে শুরু করে বিচারক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে প্রশাসন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: জেলা আদালত উড়িয়ে দেওয়ার হুমকি, ই-মেলে হুঁশিয়ারি পেতেই বহরমপুরে হুলুস্থুল কাণ্ড! নিশ্ছিদ্র নিরাপত্তা এলাকায়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement