TRENDING:

CRPF: পুলওয়ামা হামলায় জঙ্গিদের বিরুদ্ধে দুঃসাহসিক লড়াই! মুর্শিদাবাদের সেনা জওয়ানকে বীরত্বের সম্মান, গ্যালান্ট্রি মেডেল পরালেন অমিত শাহ 

Last Updated:
Murshidabad News: পুলওয়ামা হামলায় জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে বীরত্বের পরিচয় দিয়েছিলেন। জলঙ্গির সিআরপিএফ জওয়ান অংশুমান হালদারকে গ্যালান্ট্রি মেডেল তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
advertisement
1/6
পুলওয়ামায় জঙ্গিদের বিরুদ্ধে দুঃসাহসিক লড়াই! মুর্শিদাবাদের সেনা জওয়ানকে বীরত্বের সম্মান
দু'বছর আগে পুলওয়ামায় জঙ্গিকে হত্যা করেছিলেন সিআরপিএফ জওয়ান অংশুমান হালদার। জলঙ্গির চোঁয়াপাড়া গ্রামের অংশুমানকে এবার বীরত্বের জন্য সম্মান জানানো হল। (ছবি ও তথ্য: তন্ময় মন্ডল)
advertisement
2/6
অসমের গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাষ্ট্রপতির স্বাক্ষরিত শংসাপত্র-সহ গ্যালান্ট্রি মেডেল বা বীরত্বের পদক তুলে দেন তার হাতে।
advertisement
3/6
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চোঁয়াপাড়ার হালদার বাড়িতে এখন খুশির খবর। অংশুমান জানিয়েছেন, 'পুলওয়ামায় জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। তাই আজকে সম্মান দেওয়া হল আমাকে।'
advertisement
4/6
প্রসঙ্গত, সিআরপিএফের ৮১'তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় অসমের গুয়াহাটিতে। মূলত সিআরপিএফের গঠন ও দীর্ঘ সেবাযাত্রাকে স্মরণ করার জন্য প্রতি বছর এই দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে বাহিনীর বীরত্ব, আত্মত্যাগ ও কর্মদক্ষতার স্বীকৃতি দেওয়া হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
advertisement
5/6
সিআরপিএফের এই অনুষ্ঠানে মোট ১৪জন সিআরপিএফ জওয়ানকে বীরত্বের জন্য পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি প্রদান করা হয়েছে। পাশাপাশি পাঁচজন জওয়ান পেয়েছেন প্রেসিডেন্সি পুলিশ মেডেল ফর ডিষ্টিংগুইশড সার্ভিস। এছাড়াও অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সিআরপিএফের পাঁচটি ব্যাটালিয়নকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে।
advertisement
6/6
কাশ্মীরে জঙ্গি দমন কর্মসূচিতে বিশেষ ভূমিকার পালনের জন্য হিমাংশুবাবুকে পুলিশ মেডেল পর গ্যালান্ট্রি পদক দেওয়া হয়েছে। খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদক তুলে দিলেন।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
CRPF: পুলওয়ামা হামলায় জঙ্গিদের বিরুদ্ধে দুঃসাহসিক লড়াই! মুর্শিদাবাদের সেনা জওয়ানকে বীরত্বের সম্মান, গ্যালান্ট্রি মেডেল পরালেন অমিত শাহ 
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল