TRENDING:

Matha Pagla Tree: একেবারে অন্যরকম দেখতে, এক গাছেই পাতার নানান রূপ! বাঁকুড়ার মানুষ আদর করে ডাকেন ‘মাথা পাগলা’ গাছ! দেখেছেন আপনি?

Last Updated:

Bankura News: একই গাছে কোথাও গোল, কোথাও লম্বাটে, আবার কোথাও অনিয়মিত আকৃতির পাতা দেখা যায়। এমন অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেই স্থানীয়রা মজার ছলে গাছটির নাম দিয়েছেন 'মাথা পাগলা'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: প্রকৃতির অদ্ভুত এক বিস্ময়ের সাক্ষী বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রাম। গ্রামের জল ট্যাংকির বিপরীতে একটি ছোট দোকানের পাশেই দাঁড়িয়ে আছে এক বিরল প্রজাতির গাছ, যা স্থানীয় মানুষের কাছে পরিচিত “মাথা পাগলা গাছ” নামে। এই গাছটির বিশেষত্ব হল এর প্রতিটি পাতার আকার একে অপরের থেকে আলাদা।
advertisement

একই গাছে কোথাও গোল, কোথাও লম্বাটে, আবার কোথাও অনিয়মিত আকৃতির পাতা দেখা যায়। এমন অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেই স্থানীয়রা মজার ছলে গাছটির নাম দিয়েছেন ‘মাথা পাগলা’। গাছটি দেখতে অনেকেই দূর-দূরান্ত থেকে এখানে আসেন এবং কৌতূহল নিয়ে পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুনSaving Gas: এক মাসেই গ্যাসের ব্যবহার কমবে ১৫-২০%, ওভেন পরিষ্কার করার ‘এই’ ২টি সহজ টিপস মাথায় রেখে চলুন

advertisement

বটানিস্ট প্রিয়াঙ্কা দরিপা জানিয়েছেন, এই গাছটির বৈজ্ঞানিক নাম Pterygota alata। এটি মালভেসি (Malvaceae) পরিবারের একটি পত্রঝরা বৃক্ষ, যা সাধারণত ভারত, বাংলাদেশ, মিয়ানমারসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উষ্ণ অঞ্চলে জন্মাতে দেখা যায়। গাছটি সাধারণত বেশ উঁচু হয় এবং এর কাণ্ড সোজা ও শক্তিশালী। পাতাগুলি সাধারণত বড় আকারের হলেও বিভিন্ন আকারে দেখা যাওয়া এই বৈশিষ্ট্যই গাছটিকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এই গাছে লালচে বা কমলা রঙের ছোট ফুল ফোটে এবং পরে শক্ত খোলের মতো ফল ধরে। ফলের ভিতরে ডানা-যুক্ত বীজ থাকে, যা বাতাসে ভেসে দূরে ছড়িয়ে পড়ে।

advertisement

উদ্ভিদবিদদের মতে, এই গাছ সচরাচর গ্রামাঞ্চলে দেখা যায় না। তবে উন্নত মানের কিছু নার্সারিতে এর চারা পাওয়া যায় এবং সঠিক পরিবেশে লাগালে এটি দ্রুত বড় হয়ে ওঠে। কাঠও তুলনামূলকভাবে হালকা কিন্তু মজবুত হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কেঞ্জাকুড়া গ্রামের এই গাছটি তাই শুধু স্থানীয়দের কৌতূহলের কেন্দ্র নয়, বরং প্রকৃতির এক বিরল বৈচিত্র্যের উদাহরণ হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এমন গাছ সংরক্ষণ করলে ভবিষ্যতে স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কে মানুষের আগ্রহ ও সচেতনতা আরও বাড়বে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Matha Pagla Tree: একেবারে অন্যরকম দেখতে, এক গাছেই পাতার নানান রূপ! বাঁকুড়ার মানুষ আদর করে ডাকেন ‘মাথা পাগলা’ গাছ! দেখেছেন আপনি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল