TRENDING:

Bangla News|| টিবি আক্রান্ত মেয়ের জুটছিল না পুষ্টিকর খাবার, পাশে দাঁড়ালেন পঞ্চায়েত প্রধান

Last Updated:

Bangla News: টিবি আক্রান্ত পলি বাউড়ির পুষ্টিকর খাবার জোগানোর আশ্বাস দিয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁকসাঃ দুরারোগ্য টিবি আক্রান্ত বছর পনের-র মেয়ে। সুস্থ হতে দরকার প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া। কিন্তু, দিন আনতে পান্তা ফুরানো পরিবারে, কোনও মতে দুবেলা দু-মুঠো ভাত জোটে। দিনমজুর বাবা যা মাইনে পান, তা দিয়ে কোনওমতে চলে সংসার। তাই চিকিৎসকদের পরামর্শে পরেও, মেয়ের পাতে তুলে দিতে পারছিলেন না পুষ্টিকর খাবার। মেয়েকে চোখের সামনে রোগের সঙ্গে লড়াই করতে দেখেও কিছু করতে পারছিলেন না বাবা।
বিষ্ণু বাউরির বাড়িতে হাজির পঞ্চায়েত প্রধান শুক্লা সিং।
বিষ্ণু বাউরির বাড়িতে হাজির পঞ্চায়েত প্রধান শুক্লা সিং।
advertisement

ঘটনার খবর যায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে। খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। টিবি আক্রান্ত পলি বাউড়ির পুষ্টিকর খাবার জোগানোর আশ্বাস দিয়েছেন তিনি। নিয়মিত এই খাবার পাতে তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছেন তিনি। দাঁড়িয়েছেন বিষ্ণু বাড়ির পরিবারের পাশে। কথা বলে চিন্তা মুক্ত করেছেন পলির বাবাকে।

কাঁকসার রেল কলোনির বাসিন্দা বিষ্ণু বাউরী। বেসরকারি কারখানায় দিনমজুর। অল্প কোনমতে চলে সংসার। তার মেয়ে পলি বাউরি টিবি আক্রান্ত। ১৫ বছর বয়সেই তাকে লড়াই করতে হচ্ছে এই রোগের সঙ্গে। মেয়ের চিকিৎসা করাচ্ছেন কোনওমতে। চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েকে সুস্থ করতে প্রয়োজন পুষ্টিকর খাবার খাওয়ানো। কিন্তু অল্প মাইনেতে তা সম্ভব হচ্ছে না দিনমজুর বাবার পক্ষে।

advertisement

বিষ্ণু বাউরির এই দুরবস্থার খবর পান কাঁকসা পঞ্চায়েতের সদস্যরা। তারপর খবর যায় কাঁকসা পঞ্চায়েতের প্রধান শুক্লা সিংয়ের কাছে। তারপরেই উদ্যোগী হন কাঁকসা পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েত সদস্যদের নিয়ে পৌছে যানবিষ্ণু বাউরির বাড়িতে। টিবি আক্রান্ত তার মেয়ের জন্য নিয়ে যান পুষ্টিকর খাবার। সঙ্গে নিয়ে যান ফলমূল ইত্যাদি।

বেশ কিছুক্ষণ বিষ্ণু বাউরির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শুক্লা সিং। আশ্বাস দেন, এই পরিবারের পাশে তিনি সবসময় থাকবেন। এছাড়াও তার মেয়ের সুস্থ হওয়া পর্যন্ত নিয়মিত পুষ্টিকর খাবারের যোগান তিনি দিয়ে যাবেন।

advertisement

পঞ্চায়েত প্রধানের এই উদ্যোগে খুশি বিষ্ণু বাউরি এবং তার পরিবার। মেয়ের চিকিৎসার জন্য পুষ্টিজাতীয় খাবারের যোগান পেয়ে অনেকটাই চিন্তামুক্ত হতে পেরেছেন আর্থিক অনটনে ভোগা এই বাবা। তারা আশা, এবার তার মেয়ের সুস্থ হতে আর বেশি সময় লাগবে না। পঞ্চায়েত সদস্যদের এই উদ্যোগের জন্য তাদের সাধুবাদ জানিয়েছেন তিনি। বিশেষ ধন্যবাদ জানিয়েছেন পঞ্চায়েত প্রধান শুক্লা সিংকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হিঙ্গলগঞ্জে নতুন স্লুইস গেটে ত্রুটি! নোনা জলে নষ্ট বিঘার পর বিঘা চাষ জমি, ফুঁসছেন চাষিরা
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/Local News/
Bangla News|| টিবি আক্রান্ত মেয়ের জুটছিল না পুষ্টিকর খাবার, পাশে দাঁড়ালেন পঞ্চায়েত প্রধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল