খবর পেয়ে ঘটনাস্থলে আসে সজনেখালি রেঞ্জের বন কর্মীরা এবং বিশাল পুলিশ বাহিনী। বাঘটিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্য এবং বাঘটি যাতে লোকালয়ে না ঢুকে পড়ে তার জন্য বনকমীর্রা চারিদিকে নেট জাল দিয়ে ঘিরে দেয় (South 24 Parganas News)। শনিবার সকালে বনকর্মীরা নেটের জাল দিয়ে ঘেরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আক্রমণ করে। বাঘের থাবায় গুরুতর জখম হন একজন। বনকর্মীরা, জখম বনকর্মী পার্থ কয়ালকে, গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়।
advertisement
এদিকে ঘটনাস্থলে আসে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তবে এখনও পর্যন্ত বাঘটিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া যায়নি (South 24 Parganas News)। বনকর্মীরা ছাগলের টোপ দিয়ে দুটি খাঁচা পাতার তোড়জোড় শুরু করেছে। ইতিমধ্যে একটি খাঁচা পাতা হয়েছে বলে বন দফতর সূত্রে খবর।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মরিচঝাঁপি জঙ্গল থেকে বাঘটি বেরিয়ে এসে গাড়াল নদীতে সাঁতার কেটে চরঘেরী এলাকায় ঢুকে পড়ে। লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় আতঙ্কে রয়েছে চরঘেরী লাহিড়ীপুরের বিস্তীর্ণ এলাকার মানুষজন (South 24 Parganas News)। ইতিমধ্যেই বনদফতর ও স্থানীয় প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা দিয়ে প্রচার চালানো হচ্ছে ওই সমস্ত এলাকায়। বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। গবাদি পশুর ওপর নজর রাখতে বলা হয়েছে। লোকালয়ে ঢুকে পড়া বাঘটিকে খাঁচা বন্দি করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বনকর্মীরা। বন দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, অনুমান করেই বিস্তীর্ণ এলাকাজুড়ে জাল লাগানো হলেও, বাঘটি এক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছে, ফলে সমস্যায় পড়তে হচ্ছে। তবে ছাগলের টোপ দিয়ে দুটি খাঁচা পাতা হয়েছে। আশা করা যাচ্ছে বাঘটি অতি শীঘ্রই খাঁচায় ধরা পড়বে। কুলতলী লোকালয়ে ঢুকে পড়া বাঘটি প্রায় ছয় দিনের মাথায় খাঁচায় বন্দী হয়। এক্ষেত্রে চরঘেরীএলাকায় ঢুকে পড়া বাঘটি কতদিনে বন দফতরের খাঁচায় বন্দি হয় এখন সে দিকেই আতঙ্ক কে সঙ্গী করে তাকিয়ে এলাকার বাসিন্দারা।
Rudra Narayan Roy






