TRENDING:

আতঙ্কে ভ্যাকসিন নিতে চাইছেন না আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা

Last Updated:

কোভিড সচেতনতা তো দুরের কথা আতঙ্কে ভ্যাক্সিনই নিতে চাইছেন না এলাকার বাসিন্দারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দক্ষিণ ২৪ পরগনা: কোভিড সচেতনতা তো দুরের কথা আতঙ্কে ভ্যাক্সিনই নিতে চাইছেন না এলাকার বাসিন্দারা ৷ যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অথবা কোন জটিল সমস্যা সৃষ্টি হয় সেই ভয়ে। সকলেই প্রায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ৷ বসবাস কলকাতা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে সোনারপুর ব্লকের খেয়াদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পইলেন গ্রামে ৷ করোনা মহামারীর প্রকোপ থেকে রক্ষা করতে ব্যাপক হারে ভ্যাকসিন প্রয়োগের নির্দেশ দেওয়ায়  হয়েছে। তাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভ্যাক্‌সিন দেওয়ার উদ্‌যোগ নেওয়া হলে, ভয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় এলাকার মানুষদের৷ অনেকেই আবার ভ্যাকসিন না নেওয়ার জন্য, শরীর খারাপের নানা অজুহাত দেখিয়েছেন৷
advertisement

এলাকায় ভ্যাকসিন নিয়ে মানুষের এই আতঙ্কের কথা শুনে অবশেষে আসরে নামেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফি্রদৌসী বেগম। সাথে ছিলেন, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, সোনারপুর বিডিও সৌরভ ধল্ল ও সোনারপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ কুমার মিশ্র সহ নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তী৷ তারা বাড়ি বাড়ি গিয়ে বোঝানো শুরু করেন ওই এলাকার বাসিন্দাদের ৷ সাহায্যে এগিয়ে আসে  স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থাও ৷ সকলের সম্মিলিত প্রচেষ্টায় মোট ১০০ জনকে ভ্যাক্সিন দেওয়া সম্ভব হয় এদিন। সচেতনতা বাড়াতে ও সকলকে ভ্যাক্সিন দিতে প্রশাসনের পক্ষ থেকে এখানে ক্যাম্প করা হবে বলেও জানানো হয় ৷ তবে ভ্যাক্সিন নেওয়ার পর অবশ্য অনেকটাই ভয় কেটেছে এলাকার বাসিন্দাদের ৷ বাকিরাও যাতে ভ্যাক্সিন নেন সেই উদ্যোগ নেবেন বলে জানান এদিনের ভ্যাকসিন গ্রহণকারীরা ৷

advertisement

বিধায়ক ফেরদৌসী বেগম জানান, কিছু মানুষ বিভিন্ন কারণে ভয় পাচ্ছেন । তাদের বোঝানো হয়েছে। কিছু মানুষকে বুঝিয়ে এদিনই ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে । তারাও বাকিদের বুঝাবেন। দুয়ারে ভ্যাকসিন প্রকল্প চলছে।  কিছুদিন পর আবারও এখানে ক্যাম্প হবে। তখন বাকিদেরও ভ্যাকসিন দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন বিধায়ক।

সেরা ভিডিও

আরও দেখুন
মরণোত্তর দানে অমরত্বের বার্তা, মৃত্যুকে জয় করার মানবিক অঙ্গীকার
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/Local News/
আতঙ্কে ভ্যাকসিন নিতে চাইছেন না আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল