TRENDING:

অর্থের বিনিময় চলছে রেশন কার্ডের আবেদন ও সংশোধনের জন্য ফর্ম বিক্রি

Last Updated:

প্রশাসনের নজর এড়িয়ে প্রকাশ্য দিবালোকে অর্থের বিনিময় চলছে রেশন কার্ডের আবেদন ও সংশোধনের জন্য ফর্ম বিক্রি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: প্রকাশ্য দিবালোকে খোদ বারুইপুর মহকুমা ও ব্লক খাদ্য দপ্তরের আধিকারিকের অফিসের সামনেই, অর্থের বিনিময়ে চলছে নতুন রেশন কার্ড এর আবেদন ও সংশোধনীর জন্য ফর্ম বিক্রি। রীতিমত ফ্লেক্স সাঁটিয়ে দেওয়া হচ্ছে ফর্ম। গ্রাহকদের কাছ থেকে এর জন্য নেওয়া হচ্ছে পাঁচ টাকা, ও ফিলআপ করতে নেওয়া হচ্ছে ১৫ টাকা।
advertisement

এখন এই চিত্রই নজরে পড়বে বারুইপুর ফুলতলা, পিয়ালী টাউন সংলগ্ন মহকুমা ও ব্লক খাদ্য দপ্তরের এর অফিসে যাবার রাস্তায়। এমনকি বারুইপুর ব্লক অফিসও এই ক্যাম্পের কাছেই। প্রশ্ন উঠেছে কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে, ক্যাম্প করে অর্থের বিনিময়ে রেশন কার্ডের বিভিন্ন ফর্ম ফিলাপ করা হচ্ছে ?

প্রকাশ্যে ফ্লেক্স ঝুলিয়ে বিজ্ঞাপন দেয়া হয়েছে ফর্মের মূল্য। এই কাজ এলাকার তৃণমূল সদ্স্যার কথামতো হচ্ছে বলে দাবী এই ক্যাম্পের প্রতিনিধিদের। যদিও সদস্যা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে পাল্টা জানিয়েছেন নিজেদের দোষ ঢাকতে তাকে দোষারোপ করা হচ্ছে ।

advertisement

অনেকেই অভিযোগ করেছেন, রেশন কার্ডের জন্য ফর্ম কিনতে মাঝে মধ্যে বেশি টাকা নিচ্ছেন। এর ফলে একাধিক বার গণ্ডগোলও হয়েছে। ক্যাম্পের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে এইকাজ করলেও, পঞ্চায়েত সদস্যই এই টাকা ধার্য করে দিয়েছেন সকলের জন্য। সেই কারণেই ফ্লেক্স বানিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মোট ২০ টাকা দিলেই সমস্থ কাজ কমপ্লিট। সকাল থেকেই মানুষজন লাইন দিচ্ছেন এইসব ক্যাম্প গুলিতে। যদিও দুয়ারে সরকার চালু হাওয়ায় ভিড়ের সংখ্যাটা কিছুটা হলেও কম বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

মদারহাট গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিতা দে বলেন, সমস্ত অভিযোগ মিথ্যা। নিজেদের পিঠ বাঁচাতে তার নামে দোষ চাপাচ্ছেন।  তিনি অনেকবার তাদেরকে বারণ করেছেন। কিন্তু নিষেধাজ্ঞা না মেনেই বসছেন তারা।

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে চালু হল দু'টি নতুন সু-স্বাস্থ্য কেন্দ্র! বিনামূল্যে ওষুধ, স্বাস্থ্য পরীক্ষা
আরও দেখুন

বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার জানান, বিষয়টি সংবাদমাধ্যমের থেকে জানলেন। কাউকে জোর করা হলে অবশ্যই ব্যবস্থা নেবেন। পাশাপাশি সাধারণ মানুষের জন্য নিউজ এইট্টিন লোকালের মাধ্যমে তিনি বার্তা দেন, সমস্যা থাকলে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সমস্যা মেটানোর। এক পয়সাও কাউকে দিতে হবেনা।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
অর্থের বিনিময় চলছে রেশন কার্ডের আবেদন ও সংশোধনের জন্য ফর্ম বিক্রি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল