TRENDING:

মদের আসরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার আগ্নেয়াস্ত্র

Last Updated:

মদের আসরে চলল গুলি। আর সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 দক্ষিণ ২৪ পরগনা : মদের আসরে চলল গুলি। আর সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। বছর ৩০ এর মৃত যুবকের নাম ফিরোজ মোল্লা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফের নবপল্লি এলাকায়।
advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ঘুটিয়ারি শরিফ স্টেশনের কাছে বসে মদ্যপান করে কয়েকজন যুবক। সেখানেই আগ্নেয়াস্ত্র নিয়ে বন্ধুদের দেখানোর জন্য উপস্থিত হন ফিরোজ মোল্লা। এরপর নেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে বচসা বেঁধে যায়। বচসা ও হাতাহাতির জেরে উত্তেজিত হয়ে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন ফিরোজ মোল্লা ও মাজেদ সেখ গুলির আঘাতে আহত হন। রক্তাক্ত অবস্থায় ফিরোজ মোল্লা কে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ঘুটিয়ারি শরিফ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে, মাজেদ সেখ কে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে, আশঙ্কাজনক অবস্থায় এরপর তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জীবনতলা থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর, পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

advertisement

এই ঘটনায়, সোমবার দুপুরে ক্যানিং এসডিপিও গোবিন্দ শিকদারের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম ঘটনাস্থল সহ গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, চাররাউন্ড কার্তুজ ও একটি গুলির খোল উদ্ধার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিভাবে এই ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত কিনা সে বিষয়টিও নজর রাখা হচ্ছে বলে, পুলিশ সূত্রে খবর। জনবহুল এলাকা হওয়ায় কিভাবে সেখানে এই যুবকেরা মদ্য পান করছিলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। প্রশাসনের তরফ থেকে নবপল্লী এলাকায় বিশেষভাবে নজরদারি চালানোরও আর্জি জানানো হয়। ঘটনার পরথেকে নিরাপত্তা হীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা, চলছে পুলিশি টহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হিঙ্গলগঞ্জে নতুন স্লুইস গেটে ত্রুটি! নোনা জলে নষ্ট বিঘার পর বিঘা চাষ জমি, ফুঁসছেন চাষিরা
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/Local News/
মদের আসরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার আগ্নেয়াস্ত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল