চলতি সপ্তাহে মাসে ৩০ দিন কাজের পাশাপাশি ৬০ বছর স্থায়ী চাকরির (job) দাবীতে বর্ধমান কার্জন গেটের সামনে বিক্ষোভ সমাবেশ সামিল হন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন কর্মীরা। পাশাপাশি জেলা শাসকের কাছে স্মারকলিপিও প্রদান করেন তাঁরা। জেলার বিভিন্ন এলাকার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের কর্মীরা বর্ধমান রেলস্টেশন থেকে মিছিল করে কার্জন গেট চত্বরে আসেন। বিক্ষোভ দেখান তাঁরা।
advertisement
অন্যদিকে ডি.এল.এড এর চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান বর্ধমান (bardhaman) জেলা প্রশাসনের দপ্তরে। পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট উত্তীর্ণ ডি এল এড প্রার্থীরা স্মারকলিপি দিলেন জেলা প্রশাসনের দপ্তরে। তাঁদের দাবি, ২০২০ সালের ১১-ই নভেম্বর নবান্ন (nabanna) সভাগৃহ থেকে ঘোষণা হয়েছিল। ২০১৪ প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ, প্রশিক্ষিত প্রার্থীর সংখ্যা ২০০০০। প্রাথমিকভাবে ১৬৫০০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রদত্ত মেধা তালিকা অনুযায়ী ১৬৫০০ শূন্যপদের মধ্যে ১২৬৪২ জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে, এবং তাদেরকে নিয়োগ করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর (mamata banerjee)ঘোষণার প্রায় এক বছর পেরিয়ে গেছে। তাও অবশিষ্ট ২০১৪ টেট উত্তীর্ণ, সম্পূর্ণ প্রশিক্ষিত ডি.এল.এড প্রার্থীদের নিয়োগের ব্যাপারে কোনও কিছুই ঘোষণা করা হয়নি। নিজেদের বঞ্চিত বলে উল্লেখ করেছেন তাঁরা। মাথায় বঞ্চিত খোদাই করে বিক্ষোভে নামেন ডি.এল.এড চাকরি প্রার্থীরা।
এভাবেই জেলা জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচী। চাকরির দাবি করেছেন অসংখ্য মানুষ। তবে চাকরির দেখা নেই। বেড়েই চলেছে বেরারত্বের হার। ভোগান্তি বাড়ছে চাকরি প্রার্থীদের।
Malobika Biswas






