TRENDING:

Durgapur News|| মুক্তিযুদ্ধের বীর পিপ্পার কাহিনী এ বার সিনেমায়! বলিউড সিনেমার শুটিং হবে দুর্গাপুরে

Last Updated:

Bangla News: দুর্গাপুরের অন্যতম পরিচিত এলাকা এফসিআই এর ভগ্নপ্রায় ময়দানে হবে শুটিং। এই প্রথম দুর্গাপুরে কোন বলিউড ছবির শুটিং হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: ভারতীয় সেনাবাহিনী দেশবাসীর কাছে গর্বের অন্যতম বিষয়। সেনাবাহিনীর খবর বা অপারেশনের ওপর তৈরি তথ্যচিত্র দেখতে মরিয়া হয়ে ওঠেন মানুষজন। সেনা বাহিনীর ওপর তৈরি বিভিন্ন সিনেমা দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয়। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের উপর তৈরি হিন্দি সিনেমা সবার মনে গেঁথে রয়েছে। সম্প্রতি মোদি সরকারের আমলে পাকিস্তানের ওপর হওয়া সার্জিকাল স্ট্রাইক কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমা। হিন্দি এই সিনেমাটিও বক্স অফিস থেকে কোটি কোটি টাকা কামিয়েছে।
সিনেমার জন্য সামরিক অস্ত্র শস্ত্র দিয়ে তৈরি করা হয়েছে সেট।
সিনেমার জন্য সামরিক অস্ত্র শস্ত্র দিয়ে তৈরি করা হয়েছে সেট।
advertisement

এবার হিন্দি ছায়াছবি তৈরি হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। রায় কাপুর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এই সিনেমাটি। সিনেমাটির শুটিং করার জন্য বেছে নেওয়া হয়েছে শিল্পনগরী দুর্গাপুরের মাটি। দুর্গাপুরের অন্যতম পরিচিত এলাকায় এফসিআই এর ভগ্নপ্রায় ময়দানে হবে শুটিং। এই প্রথম দুর্গাপুরে কোন বলিউড ছবির শুটিং হবে। স্বাভাবিকভাবে শুটিং স্পটে তৈরি সেটকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠেছে দুর্গাপুরের মানুষের মধ্যে। যদিও শুটিং স্পটে কাউকে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

advertisement

জানা যাচ্ছে, আগামী ১৫ নভেম্বর থেকে এখানেই ছবির শুটিং শুরু হবে। এফসিআই কলোনির ভগ্ন কোয়ার্টার গুলির কাছেই হবে বলিউড এই ব্লকবাস্টারের শুটিং। ছবির নির্দেশনা রয়েছে রাজা কৃষ্ণ মেনন। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন ঈশান খাট্টার এবং প্রিয়াংশু পানিওয়ালি।

যেহেতু এই ছায়াছবিটি মুক্তিযুদ্ধের পটভূমির উপর নির্ভর করে তৈরি করা হচ্ছে, তাই বিভিন্ন সামরিক অস্ত্র শস্ত্র এখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা হয়েছে একটি ট্যাঙ্ক। পাশাপাশি আরও একটি ট্যাংক তৈরি করা হয়েছে ছবির সেটে। রয়েছে কামানসহ আরও একাধিক অস্ত্রশস্ত্র। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র নিয়ে আসা হয়েছে ছবির শুটিংয়ের জন্য।

advertisement

সূত্রের খবর দক্ষিণী ছবির পরিচালক রাজা কৃষ্ণ মেননের নির্দেশনায় শুটিং হচ্ছে এই সিনেমাটির। ছবির নাম পিপ্পা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ওপর সিনেমার পুরো চিত্রনাট্যটি লেখা হয়েছে. পানাগর সেনা ছাউনি থেকে এখানে নিয়ে আসা হয়েছে ট্যাঙ্ক। পিপ্পার চিত্রনাট্য তৈরি হয়েছে The Burning Chaffees এর অনুকরণে। দুর্গাপুরের পাশাপাশি বোলপুরে এই ছবির শুটিং হবে বলে খবর।

advertisement

এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে একটি ট্যাঙ্ক। যার নাম পিপ্পা। ব্রিগেডিয়ার বলরাম সিং মেহেতার ভূমিকায় এখানে অভিনয় করবেন ঈশান খাট্টার। কিভাবে তিনি তার ভাইকে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই বীরত্বের গল্প ফুটে উঠবে সিনেমায়।

সেরা ভিডিও

আরও দেখুন
হিঙ্গলগঞ্জে নতুন স্লুইস গেটে ত্রুটি! নোনা জলে নষ্ট বিঘার পর বিঘা চাষ জমি, ফুঁসছেন চাষিরা
আরও দেখুন

বলরাম সিং মেহতার ভাই রাম সিং মেহেতা ও বােন রাধার চরিত্রে অভিনয় করছেন প্রিয়াংশু পাইনউলি ও মৃণাল ঠাকুর। এছাড়া রয়েছেন সােহম মজুমদার। তিনি একজন ক্রিপটোগ্রাফার। যার মূল কাজ হলযুদ্ধের মেসেজ ডি-কোড করা। তার বিপরীতে থাকছেন মৃণাল মেহেতা। ভাই-বােনদের মায়ের ভূমিকায় থাকছেন সােনিয়া রাজদান।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
Durgapur News|| মুক্তিযুদ্ধের বীর পিপ্পার কাহিনী এ বার সিনেমায়! বলিউড সিনেমার শুটিং হবে দুর্গাপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল