রাজ্যের সেচ দফতরের অধীনে ডাবু খালের উপর সেতুটি নির্মাণ হয়। লোহার খুঁটির উপর ক্রংকিটের ঢালাই দিয়ে তৈরি করা হয় সংযোগকারী এই সেতু। প্রায় ৪০ বছর বয়স হয়ে গিয়েছে সেতুটির। কঙ্কালসার অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেতুটি। সংস্কারের অভাবে ধীরে ধীরে ভেঙে পড়ছে সেতুর নানা অংশ। সেতুর দুই ধারের রেলিং ভেঙে পড়ে গিয়েছে আগেই। তারপরেই স্থানীয় প্রশাসনকে জানানো হলেও, কোন হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
advertisement
নিকাড়ীঘাটা অঞ্চলের জয়রামখালি এবং দুমকির সংযোগস্থলে ডাবু খালের উপর সেতুটি তৈরি হয়েছিল। ফলে বানীবাদা, বেলেখালি, জয়রামখালি, দুমকি, গাজী পাড়া সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষজনের এই সেতুর উপর দিয়ে যাতায়াত। এমনকি শীতের মরসুমে ডাবু পযটক কেন্দ্র এবং পিকনিক গার্ডেনে আনাগোনা বাড়ে পযটকদের। ফলে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। যে কোন মুর্হুতে দুর্ঘটনা ঘটলে, হতে পারে প্রাণহানী। সেতুর উপর দিয়ে কোন গাড়ি গেলে দুলতে থাকে।
গ্রামবাসীদের অভিযোগ বারেবারে প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। গ্রামবাসীদের একটাই আবেদন যদি এই সেতু টি নতুন করে মেরামতি করা হয় তাহলে তাদের যাতায়াতের খুবই সুবিধা হয়। তবে স্থানীয় ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই সেতুটি সংস্কার করা হবে। এ বিষয়ে তিনি বিভাগীয় দফতরের সঙ্গে আলোচনাও করেছেন বলে জানান।
রুদ্র নারায়ন রায়






