TRENDING:

Kali Puja 2021|| ৯৫০ বছরের কালীপুজো, ধর্মমঙ্গল কাব্যে উল্লেখ, প্রতিষ্ঠা করেছিলেন বল্লাল সেনের ধর্মগুরু

Last Updated:

Bangla News: রাজা বল্লাল সেনের ধর্মগুরু, আচার্য মহেশ্বর প্রসাদ বন্দোপাধ্যায় এই পুজো শুরু করেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুরঃ ঝাঁ-চকচকে শহর দুর্গাপুর থেকে কয়েক কিলোমিটার এর মধ্যেই রয়েছে কাঁকসার জঙ্গল। জঙ্গলের মধ্যে রয়েছে একাধিক প্রাচীন দেবদেবীর অবস্থান। গড় জঙ্গলের শ্যামারুপার পুজো এখন অজানা নয় কারোর কাছেই। তবে জঙ্গলে শুধু দেবী দুর্গার বসবাস নয়, এখানে আধিপত্য রয়েছে দেবী কালিকারও। এখানে শ্যামারুপার সমসাময়িক বনকাটির কালিমা। প্রায় ৯৫০ বছর ধরে এখানে চলে আসছে কালীপুজো। ভগ্নপ্রায় মন্দিরে পুজো হয় নিয়মিত। যদিও শ্যামারূপার মতো বিশেষ পরিচয় পায়নি এই মন্দির। তবে মাহাত্ম্য বা ইতিহাসের দিক থেকে কোন অংশে কম যায় না এই জায়গাও।
কাঁকসার বনকাটির ভগ্নপ্রায় কালী মন্দির।
কাঁকসার বনকাটির ভগ্নপ্রায় কালী মন্দির।
advertisement

স্থানীয় মানুষজন বলেন, বনকাটির ৯৫০ বছরের পুরনো এই পুজোর উল্লেখ রয়েছে ধর্মমঙ্গল কাব্যে। ধর্মমঙ্গল কাব্যে কথিত আছে, রাজা বল্লাল সেনের ধর্মগুরু, আচার্য মহেশ্বর প্রসাদ বন্দোপাধ্যায় এই পুজো শুরু করেছিলেন। বল্লাল সেন অজয় নদী পেরিয়ে কাঁকসার এই জায়গায় তার নিজের সাম্রাজ্য বিস্তার করেন। সে সময় তার ধর্মগুরু আচার্য মহেশ্বর প্রসাদ এইখানে দেবী কালিকার আরাধনা শুরু করেন।

advertisement

সে সময় দেবী কালিকার জন্য বহু টাকা ব্যয়ে তৈরি হয়েছিল মন্দির। তবে কালের নিয়মে সেই মন্দিরের এখন ভগ্নদশা। জৌলুস কমেছে অনেক। তবে হারায়নি পুজোর ঐতিহ্য। এখনো পুরনো রীতি মেনে চলে আসছে পুজো। বনকাটির জঙ্গলে ঘেরা এলাকার মধ্যে রয়েছে দেবীর মন্দির। মন্দির সংলগ্ন জায়গায় রয়েছে তিনটি শিব মন্দির। রয়েছে একটি লক্ষ্মী দেবীর মন্দির। মন্দির সংলগ্ন পরিবেশ বেশ গা ছমছমে। মন্দিরের গায়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে বট গাছের ঝুরি। তার মধ্যেই অবস্থান করেন দেবী। প্রতিবছর দীপান্বিতা অমাবস্যায় মহা ধুমধামের সঙ্গে হয় পুজো।

advertisement

বনকাটি হাজার বছর ছুঁতে চলা এই পুজোয় ভিড় হয় ভক্তদের। দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন। এখানে কেউ মায়ের দর্শন পেতে অপেক্ষা করেন রাত জেগে। কেউ আবার মনস্কামনা পূরণের বাসনা নিয়ে দেবীর শরণাপন্ন হন। পুজোর দিন স্থানীয় লোকজন ছাড়াও আশপাশের গ্রামের মানুষ এখানে পুজো দেখতে জড়ো হন।

এখানের কালীপুজোয় নিশি পুজোর রেওয়াজ রয়েছে। তাছাড়া পুজোতে ছাগ বলি হয়। হয় মহিষ বলি এবং ভেড়া বলি। তাছাড়াও পুজোর পরের দিন অন্নকূটের ব্যবস্থা করা হয়। ঐতিহ্য বজায় রাখতে এবছরও পুরনো সব রীতিনীতি মেনে আয়োজন করা হচ্ছে পুজোর। রাত পোহানোর অপেক্ষা। তারপরে বনকাটির কালীমন্দিরে শুরু হবে উৎসব। শুরু হবে শ্যামার আরাধনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হিঙ্গলগঞ্জে নতুন স্লুইস গেটে ত্রুটি! নোনা জলে নষ্ট বিঘার পর বিঘা চাষ জমি, ফুঁসছেন চাষিরা
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/Local News/
Kali Puja 2021|| ৯৫০ বছরের কালীপুজো, ধর্মমঙ্গল কাব্যে উল্লেখ, প্রতিষ্ঠা করেছিলেন বল্লাল সেনের ধর্মগুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল