TRENDING:

Weekend Trip: কলকাতার কাছেই রয়েছে ‘মিনি পহেলগাঁও’, ঢুঁ মারুন উইকএন্ডে! অনিন্দ্যসুন্দর সৌন্দর্য্যে মোহিত হবেনই...!

Last Updated:

Weekend Trip: সবুজ ঘাস, কালো মেঘ আর ঝর্ণা মিলে তৈরি হয়েছে এক অপূর্ব সৌন্দর্য। এখানে এলে কাশ্মীরের পহেলগামের ছোঁয়া পাবেন আপনি বাংলার বুকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: কাশ্মীরের বৈসরণভ্যালি, পহেলগাম নাম ছড়িয়েছে গোটা বিশ্বে! সেই প্রাকৃতিক সৌন্দর্য এবং ঘটে যাওয়া ঘটনার ভয়াবহতা ভুলতে পারবেনা ভারতবাসী। তবে বাঁকুড়ার মত প্রান্তিক জেলাতে বহু মানুষের স্বপ্ন কাশ্মীর ঘুরে আসার। বিশেষ করে পহেলগাম ঘুরে আসার। তবে দূরত্বের কারণে হোক কিংবা, আর্থিক সংকট! সময় সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে আজ বাংলার বুকে এমন এক নৈসর্গিক উপত্যকাসম জায়গার ঠিকানা দেব যে মনে হবে যেন পৌঁছে গেছেন বৈসরণ ভ্যালি। তাও আবার বাঁকুড়া জেলাতে অবস্থিত এই জায়গাটা। লাল মাটির বাঁকুড়া জেলাতে কতই না ছোট বড় টিলা, পাহাড় রয়েছে। সেই সব ছোট বড় টিলা এবং পাহাড়ের মধ্যেই লুকিয়ে রয়েছে বাঁকুড়ার পহেলগাম।
advertisement

বাঁকুড়ার সামন্ত ভূম ছাতনা, ছাতনার প্রাণকেন্দ্র শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় কে দূর থেকে দেখলে মনে হবে যেন এক বিশাল হাতি শুয়ে রয়েছে। এবার পাহাড়ের ঠিক পিছন দিকে চলে যান, অর্থাৎ আদিবাসী গ্রাম শিউলিবোনা। গ্রামে ঢোকার আগে রাস্তার ডান দিকে রয়েছে পাহাড়ের সামনে সুবিশাল ফাঁকা উপত্যকাসম এক জায়গা।

আরও পড়ুন: শুশুনিয়ায় হয়েছিল ‘আশিতে আসিওনা’র শুটিং, বাঁকুড়ার এই জনপ্রিয় মিষ্টি চেখে মুগ্ধ হয়েছিলেন খোদ ভানু

advertisement

যেখানে গেলে মনে হবে পৌঁছে গেছেন পহেলগাম। পাহাড়ের বিপরীতে সূর্যোদয় এবং পাহাড়ের পিছনে সূর্যাস্ত। আর সামনের এই সবুজ ঘাস আহ্বান জানাচ্ছে পর্যটকদের। পাহাড়ের গায়ে খেলা করছে কালো মেঘ। যখন তখন বৃষ্টি, আর প্রকৃতির ভিন্ন ভিন্ন ছন্দ। মন কেড়ে নেবে আপনার।

View More

আসবেন কীভাবে? বাঁকুড়া শহর থেকে বাস ধরে চলে আসুন ছাতনার কামারকুলি মোড়। এবার গাড়ি কিংবা শেয়ার কার করে চলে আসুন শুশুনিয়া পাহাড়। তারপর সোজা চলে যান হাঁপানিয়া গ্রাম, ডানদিকে দেখতে পাবেন শিউলিবোনা লেখা মাইলফলক। সোজা ঢুকে যান শিউলিবোনা গ্রাম। এই চত্বরে রয়েছে রাজা চন্দ্র বর্মনের শিলালিপি। রয়েছে একটি ঝর্ণা। পাহাড়ের ওঠার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।

advertisement

আরও পড়ুন: পাহাড়, জঙ্গল, বন্যজন্তু, লোকদেবীকে নিয়ে রহস্যের গল্প, ঘুরে আসুন বাংলার ‘আরাকু ভ্যালি’ থেকে!

কাশ্মীরের পহেলগামের নাম সকলের জানা রয়েছে। কিন্তু আপনি জানতেন কি বাঁকুড়াতে রয়েছে এত সুন্দর একটি মিনি পহেলগাম? দুর্দান্ত এই জায়গা একবার এলে বারবার আসতে ইচ্ছা করবে আপনার। ফিরে যেতে পারবেন না আপনার বাড়ি।

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালে ঢেকেছে অশোকনগরের ওএনজিসি প্ল্যান্ট, কবে শুরু হবে খনিজ তেল ও গ্যাস উত্তোলন?
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: কলকাতার কাছেই রয়েছে ‘মিনি পহেলগাঁও’, ঢুঁ মারুন উইকএন্ডে! অনিন্দ্যসুন্দর সৌন্দর্য্যে মোহিত হবেনই...!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল