advertisement

Winter Care: লেপ-কম্বলে বিকট দুর্গন্ধ? আলমারিতে তোলার আগে মানুন এই নিয়ম, থাকবে না জীবাণু, পোকামাকড়ও ঘেষবে না

Last Updated:
Winter Care: প্রথমেই লেপ-কম্বল ভাল করে রোদে দিন। অন্তত ৩-৪ ঘণ্টা কড়া রোদে রাখলে ভেতরের আর্দ্রতা দূর হয় এবং জীবাণু বা ছত্রাকের সম্ভাবনা কমে। বিশেষ করে যেসব লেপ দীর্ঘদিন ব্যবহার হয়েছে, সেগুলিকে রোদে দেওয়া অত্যন্ত প্রয়োজন। রোদে দিলে দুর্গন্ধও দূর হয়।
1/6
শীত প্রায় শেষের পথে। দিনের তাপমাত্রা বাড়ছে, আলমারিতে জায়গা করে নিতে প্রস্তুত গরম জামাকাপড়, লেপ-কম্বল। তবে তাড়াহুড়ো করে সেগুলি তুলে রাখলে পরে সমস্যায় পড়তে পারেন। সঠিক নিয়ম না মানলে লেপ-কম্বলে দুর্গন্ধ, ছত্রাক বা পোকামাকড়ের উপদ্রব দেখা দিতে পারে। তাই সংরক্ষণের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি।

2/6
প্রথমেই লেপ-কম্বল ভাল করে রোদে দিন। অন্তত ৩-৪ ঘণ্টা কড়া রোদে রাখলে ভেতরের আর্দ্রতা দূর হয় এবং জীবাণু বা ছত্রাকের সম্ভাবনা কমে। বিশেষ করে যেসব লেপ দীর্ঘদিন ব্যবহার হয়েছে, সেগুলিকে রোদে দেওয়া অত্যন্ত প্রয়োজন। রোদে দিলে দুর্গন্ধও দূর হয়।

3/6
রোদে দেওয়ার পর পরিষ্কার কভার ব্যবহার করুন। পুরনো বা নোংরা কভারে ভরে রাখলে ধুলো ও পোকা ঢুকে যেতে পারে। সম্ভব হলে কটন বা সুতি কাপড়ের ব্যাগ ব্যবহার করুন। প্লাস্টিকের ব্যাগে দীর্ঘদিন বন্ধ করে রাখলে ভেতরে ঘাম জমে স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হতে পারে।

4/6
লেপ-কম্বলের মাঝে ন্যাপথলিন বল বা নিমপাতা রাখতে পারেন। এতে পোকামাকড় দূরে থাকে। তবে সরাসরি কাপড়ের সংস্পর্শে ন্যাপথলিন না রাখাই ভালো—ছোট কাপড়ের থলিতে ভরে রাখলে নিরাপদ। প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করতে চাইলে শুকনো নিমপাতা বা লবঙ্গও ব্যবহার করা যায়।
লেপ-কম্বলের মাঝে ন্যাপথলিন বল বা নিমপাতা রাখতে পারেন। এতে পোকামাকড় দূরে থাকে। তবে সরাসরি কাপড়ের সংস্পর্শে ন্যাপথলিন না রাখাই ভাল—ছোট কাপড়ের থলিতে ভরে রাখলে নিরাপদ। প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করতে চাইলে শুকনো নিমপাতা বা লবঙ্গও ব্যবহার করা যায়।
advertisement
5/6
সবশেষে আলমারির ভেতরটি আগে পরিষ্কার ও শুকনো করে নিন। যদি আলমারিতে আর্দ্রতা থাকে, তবে আগে কিছুক্ষণ দরজা খুলে বাতাস চলাচল করান।

6/6
 সম্ভব হলে সিলিকা জেল বা আর্দ্রতা শোষণকারী প্যাকেট ব্যবহার করতে পারেন। সঠিকভাবে সংরক্ষণ করলে পরের শীতে লেপ-কম্বল বের করার সময় আর কোনও ঝামেলা পোহাতে হবে না।