Oil Free Parantha Recipe: এক ফোঁটা তেল নেই,জল দিয়েই 'ভাজা' হবে পরোটা, খাস্তা,মুচমুচে, নেই 'ফ্যাট', ওজন কমাতে মোক্ষম, জেনে নিন বানানোর পদ্ধতি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এক ফোঁটা তেল নেই এই পরোটায়! কাজেই 'নো ফ্যাট' রেসিপি। কোলেরস্টেরল বাড়ারও ভয় নেই! সবথেকে বড় কথা, পরোটা হয় একেবারে খাস্তা, মুচমুচে, দেখে বুঝতেই পারবেন না, পরোটা যে তেল দিয়ে ভাজা হয়নি
advertisement
1/5

গরমাগরম পরোটা খেতে কে না ভালবাসে! কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তেল। তেলেই ভাজা হয় পরোটা! ফলে ওজন বেড়ে যাওয়া, কোলেস্টেরল, ফ্যাটি লিভারের মতো সমস্যার ভয় থাকে! কাজেই অনেকে এড়িয়ে চলেন পরোটা! কিন্তু পরোটা যদি ভাজা যায় তেল ছাড়াই, তবে কেমন হবে? না, না! কোনও গল্পকথা নয়! সত্যিই সম্ভব। এই পরোটায় ফ্যাট নেই, কারণ তেলের বদলে ব্যবহার হয়েছে জল। অনেকেই এই পরোটাকে বলে 'পানিওয়ালে পরাঠে।' কীভাবে বানাবেন জল দিয়ে পরোটা?
advertisement
2/5
প্রথমে পরোটা বেলে নিন। চাইলে লেচির ভিতরে পুর দিতে পারেন। এবার লোহার চাটু বেশি গরম করে নিন। কাস্ট আয়রনের প্যানও ব্যবহার করতে পারেন।
advertisement
3/5
লেচির একপাশে জল ছিটিয়ে বা তেল ব্রাশ করার মতো জল ব্রাশ করে জল মাখানো দিকটি গরম করে নেওয়া চাটুর উপর রাখুন। আঁচ কমাবেন না, বেশি আঁচেই বানানো হয় এই পরোটা।
advertisement
4/5
পরোটার নীচের দিকের জল শুকিয়ে এলে এবং পরোটা চাটু থেকে ছেড়ে এলে অন্য দিকে একই ভাবে জল লাগিয়ে উল্টে দিন। একই ভাবে শুকিয়ে এলে চাটু থেকে নামিয়ে নিন।
advertisement
5/5
তৈরি আপনার জিভে-জল আনা পরোটা, একফোঁটাও তেল ব্যবহার হয়নি। অথচ কেউ ধরতে পারবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Oil Free Parantha Recipe: এক ফোঁটা তেল নেই,জল দিয়েই 'ভাজা' হবে পরোটা, খাস্তা,মুচমুচে, নেই 'ফ্যাট', ওজন কমাতে মোক্ষম, জেনে নিন বানানোর পদ্ধতি