TRENDING:

North 24 Parganas News: জঞ্জালে ঢেকেছে অশোকনগরের ওএনজিসি প্ল্যান্ট, কবে শুরু হবে খনিজ তেল ও গ্যাস উত্তোলন? চিন্তায় স্থানীয়রা!

Last Updated:

North 24 Parganas News: পশ্চিমবঙ্গের অশোকনগর এক সময় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনায় রাজ্য ও দেশের মানচিত্রে বিশেষ গুরুত্ব পেয়েছিল। কিন্তু কাজ থমকে যাওয়ায় চিন্তায় স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: পশ্চিমবঙ্গের অশোকনগর এক সময় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনায় রাজ্য ও দেশের মানচিত্রে বিশেষ গুরুত্ব পেয়েছিল। ওএনজিসি ২০১৮ সালে বাইগাছি এলাকায় প্রথম তেলের সন্ধান পায়। এরপর দৌলতপুর, ভুরকুন্ডা, দেগঙ্গা ও বনগাঁ সহ বিস্তীর্ণ অঞ্চলে খনন চালিয়ে তেল ও গ্যাসের অস্তিত্বের প্রমাণ মেলে।
advertisement

সেই সময় একাধিক কূপ খনন করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বাইগাছির প্ল্যান্টে কেন্দ্রীয় মন্ত্রীর সফরের পর উন্নত মানের তেল ও গ্যাস উত্তোলন, আধুনিক পরিকাঠামো গড়ে তোলা এবং প্রচুর কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এতে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয় এবং অনেকেই জমি দিয়েছিলেন প্রকল্পের জন্য।

পরীক্ষায় জানা যায়, এই অঞ্চলে উচ্চমানের খনিজ তেল ও গ্যাস মজুত রয়েছে। সেই অনুযায়ী প্ল্যান্ট নির্মাণের কাজও শুরু হয়েছিল। কিন্তু কয়েক বছরের মধ্যেই কাজ থমকে যায়। বর্তমানে বেশিরভাগ কেন্দ্র বন্ধ অবস্থায় পড়ে আছে। যন্ত্রপাতিতে জং ধরেছে, চারপাশে আগাছা জন্মেছে, আর কর্মীদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে।

advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় এই প্রকল্পকে ঘিরে এলাকায় বড় পরিবর্তনের আশা তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন চাকরি মিলবে, ব্যবসা বাড়বে, এলাকার উন্নতি হবে। কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ায় সেই আশা ভেঙে গেছে। এখন মানুষ প্রশ্ন তুলছেন—কেন প্রকল্প থেমে আছে এবং কবে আবার তেল উত্তোলন শুরু হবে।

View More

আরও পড়ুনঃ IND vs PAK: ইশান কিশানের হাত থেকে রেহাই পাবে না উসমান তারিক! তৈরি মাস্টার প্ল্যান

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালে ঢেকেছে অশোকনগরের ওএনজিসি প্ল্যান্ট, কবে শুরু হবে খনিজ তেল ও গ্যাস উত্তোলন?
আরও দেখুন

নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্থায়ী নয়। ইতিমধ্যে নতুন দরপত্র ডাকা হয়েছে এবং শিগগিরই কাজ পুনরায় শুরু হতে পারে। তাই এখন অশোকনগরবাসীর নজর একটাই দিকে—কবে বন্ধ দরজা খুলে আবার শুরু হবে কর্মচাঞ্চল্য এবং বাস্তবে রূপ নেবে বহুদিনের স্বপ্ন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: জঞ্জালে ঢেকেছে অশোকনগরের ওএনজিসি প্ল্যান্ট, কবে শুরু হবে খনিজ তেল ও গ্যাস উত্তোলন? চিন্তায় স্থানীয়রা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল