advertisement

ডেডলাইনের আগেই রাজ্যে শেষ SIR শুনানি প্রক্রিয়া ! নথি যাচাই হল ১ কোটি ২৩ লক্ষ ভোটারের

Last Updated:

রাজ্যে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি নির্ধারিত সময়ের আগেই শেষ, ১ কোটি ২৩ লক্ষ ভোটারের নথি যাচাই সম্পন্ন, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে রিপোর্ট জমা পড়ল!

ডেডলাইনের আগেই রাজ্যে শেষ SIR শুনানি প্রক্রিয়া ! নথি যাচাই হল ১ কোটি ২৩ লক্ষ ভোটারের
ডেডলাইনের আগেই রাজ্যে শেষ SIR শুনানি প্রক্রিয়া ! নথি যাচাই হল ১ কোটি ২৩ লক্ষ ভোটারের
নির্ধারিত সময়সীমার আগেই রাজ্যে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে। সব জেলার জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট পৌঁছে গিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিপুল সংখ্যক ভোটারের নথি ইতিমধ্যেই যাচাই করা হয়েছে। সূত্রের খবর, মোট ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জন ভোটারের ক্ষেত্রে শুনানির নোটিস জেনারেট করা হয়েছিল। এর মধ্যে ১ কোটি ২৩ লক্ষ ভোটারের নথি ইতিমধ্যেই যাচাই সম্পন্ন হয়েছে।
তবে প্রায় ৩ লক্ষ ৫৫ হাজার ৬৭৯ জন ভোটারের কাছে এখনও নোটিস পৌঁছানো যায়নি বলে জানা গিয়েছে। যাঁদের কাছে নোটিস পাঠানো হয়েছিল, তাঁদের সবারই শুনানি প্রক্রিয়া শেষ করা হয়েছে।
advertisement
advertisement
সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছ থেকে চূড়ান্ত রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জমা পড়েছে। কমিশন সূত্রে দাবি, নির্ধারিত সময়সীমার আগেই শুনানি শেষ হওয়ায় প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে এবং ভোটার তালিকা তৈরির কাজ নির্ভুলভাবে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর শুনানি প্রক্রিয়ায় বহু আবেদনকারীর নথি খতিয়ে দেখা হয়েছে। তবে প্রায় ১ লক্ষ ৪০ হাজার ক্ষেত্রে কোনও বৈধ নথি পাওয়া যায়নি। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
advertisement
দফতর সূত্রে জানা গিয়েছে, যাঁদের নাম বাতিল করা হয়েছে, তাঁদের কাছে পৃথকভাবে চিঠি পাঠানো হচ্ছে। সেই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা থাকছে কেন তাঁদের নাম বাতিল করা হল বা কোন কারণে আবেদন খারিজ করা হয়েছে। নির্বাচন কর্তৃপক্ষের দাবি, ভোটার তালিকা নির্ভুল ও স্বচ্ছ রাখতেই এই পদক্ষেপ। বৈধ নথির ভিত্তিতেই তালিকা চূড়ান্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডেডলাইনের আগেই রাজ্যে শেষ SIR শুনানি প্রক্রিয়া ! নথি যাচাই হল ১ কোটি ২৩ লক্ষ ভোটারের
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement