advertisement

North 24 Parganas News: অল্পের জন্য প্রাণে বাঁচল গোটা পরিবার, অগ্নিকাণ্ডে চোখের সামনেই পুড়ে ছাই গোটা রান্নাঘর! হাড়হিম করা অভিজ্ঞতা গৃহবধূর

Last Updated:

North 24 Parganas News: হঠাৎ করে রান্নাঘরে ভয়াবহ আগুন। বরাতজোরে রক্ষা পেলেন গৃহবধূ। মুহূর্তের মধ্যে ভয়াবহ আগুন গ্রাস করে নেয় পুরো রান্নাঘর। তবে চাল আনতে যাওয়ার কারণে বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।

+
আগুনে

আগুনে পুড়ে ছাই রান্নাঘর

উওর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গোটা পরিবার। উত্তর ২৪ পরগনার আকাইপুরের মধ্যপাড়ায় এদিন স্থানীয় বাসিন্দা প্রসূন ভট্টাচার্যের বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। প্রসূন ভট্টাচার্যের স্ত্রী দিয়া ভট্টাচার্য সেই সময় চাল আনতে অন্য ঘরে যান।
আচমকা তিনি বাইরে বেরিয়ে এসে দেখেন, রান্নাঘর দাউদাউ করে জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। রান্নাঘরে আসবাবপত্র, বিচুলি, জলের মোটর-সহ একাধিক দাহ্য সামগ্রী রাখা ছিল বলে জানা গিয়েছে। আগুনে প্রায় সমস্ত জিনিসপত্রই পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আরও পড়ুন: সারাদিন অপেক্ষার পরেও জুটছে না সওয়ারি, রোজগার একেবারে তলানিতে! রিক্সা চালকদের বুকফাটা হাহাকার
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও বড়সড় দুর্ঘটনা এড়ান সম্ভব হয়েছে এই কাণ্ডে। পরিবারের সদস্যরা জানান, চাল আনতে অন্য ঘরে গিয়েছিলেন গৃহবধূ। সেই সময় ঘর থেকে বেরিয়েই দেখেন আগুনের গ্রাসে গোটা রান্নাঘর। আতঙ্কে চিৎকার করতে থাকেন তিনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তা শুনেই আশপাশের সকলে ছুটে আসেন। তবে এই দুর্ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ছিল। যদিও বিষ্ফোরণের ভয়ে প্রাণের ঝুঁকি নিয়েই সেটি বের করে আনা হয়। না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই মনে করছেন স্থানীয়রা। গোটা অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: অল্পের জন্য প্রাণে বাঁচল গোটা পরিবার, অগ্নিকাণ্ডে চোখের সামনেই পুড়ে ছাই গোটা রান্নাঘর! হাড়হিম করা অভিজ্ঞতা গৃহবধূর
Next Article
advertisement
Bangladesh Election Results Update: পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকাগুলি জামাতের দখলে! বাংলাদেশের ভোটের ফলে কেন চিন্তা বাড়ল ভারতের?
পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট! বাংলাদেশের ভোটের ফলে চিন্তা বাড়ল ভারতের
  • পশ্চিমবঙ্গ সীমা্ন্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট৷

  • সাতক্ষীরা, কুষ্টিয়া, রংপুরে ভাল ফল জামাতের৷

  • চিন্তা বাড়ল ভারতের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement